Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের বাংলো ওড়ানোর হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

Saborni Mitra   | ANI
Published : Oct 23, 2026, 04:06 PM IST
Amitabh-Bachchan-Health-Update

সংক্ষিপ্ত

মুম্বইয়ের একটি স্কুলে আসা হুমকি ইমেলে অমিতাভ বচ্চনের বাংলো ওড়ানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

শুক্রবার মুম্বই পুলিশের কাছে একটি চাঞ্চল্যকর খবর আসে। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাংলোয় বোমা রাখা আছে বলে একটি হুমকি ইমেল এসেছে। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (BKC) এলাকার একটি স্কুলে এই হুমকি ইমেলটি আসে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কোন বাংলোর কথা বলা হয়েছে— 'জলসা' নাকি 'প্রতীক্ষা', তা এখনও স্পষ্ট নয়। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এর আগে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) অফিসেও একই ধরনের একটি হুমকি ইমেল এসেছিল। মুম্বই পুলিশ জানিয়েছে, সেই সময় তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। মুম্বইয়ের পুরপ্রশাসন ও জরুরি পরিষেবা সামলানোর দায়িত্বে থাকা বিএমসি-র অফিসে ওই ইমেল আসার পরেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়, ইমেল পাওয়ার পর গোটা অফিস তন্নতন্ন করে খোঁজা হলেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি।

গত ২০ মার্চ প্রায় একই রকম একটি ঘটনা ঘটেছিল। এক আধিকারিক জানান, মুম্বই প্রেস ক্লাবে একটি হুমকি ইমেল আসে। সেখানে দাবি করা হয়েছিল, প্রেস ক্লাব ভবনের ভিতরে বিষাক্ত গ্যাস ভরা বেশ কয়েকটি ছোট বোমা রাখা আছে, যা দুপুর ১টায় ফাটবে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নীরজা আজমল খান নামে এক ব্যক্তি ওই ইমেলটি পাঠিয়েছিলেন। তিনি দাবি করেন, প্রেস ক্লাব ভবনের ভিতরে ৪২টি 'পয়জন গ্যাস' বা বিষাক্ত গ্যাসের ডিভাইস রাখা আছে।

ওই ইমেলে লেখা ছিল, "আমরা কোয়েম্বাটুরের মুসলিমরা একটা রূঢ় সত্য বুঝতে পেরেছি। উদয়নিধির ধূর্ত পরিবার আমাদের শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে এবং সুরক্ষার নামে আমাদের শাস্তি দিয়েছে। গত নির্বাচনে ডিএমকে-কে সমর্থন করা আমাদের সব নেতাকে এখন 'ইউএপিএ' (UAPA)-র অধীনে গ্রেফতার করেছে সেই উদয়নিধি, যাকে আমরা সমর্থন করেছিলাম। আমরা যখন তাদের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করি, তখন তামিলনাড়ুর সংবাদমাধ্যমগুলো আমাদের বাধা দেয়। তাই আমরা আপনাদের রাজ্যে এসেছিলাম, কিন্তু আপনারাও আমাদের হতাশ করেছেন।"

ইমেলে আরও দাবি করা হয় যে, ওই ডিভাইসগুলো শুধুমাত্র সম্পত্তি নষ্ট করার জন্যই রাখা হয়েছে। তাই দ্রুত ভবনটি খালি করে দেওয়ার কথাও বলা হয়েছিল।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Deepika Padukone Daughter: দীপিকার মেয়ের নামে জোড়া পদবি, কেন এমন সিদ্ধান্ত? কী বলছেন নেটজনতা?
Rashmika Mandanna: ছোট পোশাক পরা নিয়ে স্বামীর সামনেই গোপন কথা ফাঁস করলেন রশ্মিকা, কী বললেন নায়িকা?