মা হলেন শ্রেয়া ঘোষাল, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঝড়

Published : May 22, 2021, 08:35 PM IST
মা হলেন শ্রেয়া ঘোষাল, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঝড়

সংক্ষিপ্ত

মা হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষালের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেই সেই খবর জানান হয় তাঁর মা হওয়ার খবর শুনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন একাধিক সঙ্গীত শিল্পী

মা হয়েছেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি যে মা হতে চলেছেন সেই খবর আগেই তিনি জানিয়েছিলেন। বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও পোস্ট করেছিলেন তিনি। অবশেষে ২২ মে ঘটল অপেক্ষার অবসান। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া। সন্তানের জন্ম দিয়ে অবশেষে মা-বাবা শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য। শ্রেয়া ঘোষালের প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানান হয়। 

সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রফাইল থেকে যে পোস্টটি করা হয়েছে তাঁর বাংলা করলে দাঁড়ায়- 'আশির্বাদস্বরূপ আজ বিকেলে ভগোবান আমাদের একটি পুত্র সন্তান দিয়েছেন। এটি এমন অনুভূতি যা আগে কখনও অনুভূত হয়নি। শিলাদিত্য এবং আমি সহ আমাদের পরিবারে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আশির্বাদ করার জন্য।' সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টটিতে এখন কমেন্টের ঝড় উঠেছে। সকলেই তাঁদের শুভেচ্ছা বার্তা দিচ্ছে। তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সঙ্গীত জগতের অনেকেই।  

নীতি মোহন তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়ে জানিয়েছেন, 'এটি একটি দুর্দান্ত খবর। আশা করি তুমি এবং তোমার সন্তান ভালো আছে। মোহন ও পান্ড্য পরিবার থেকে প্রচুর ভালবাসা এবং অভিনন্দন।'

বিশাল দাদলানি তাঁকে শুভেচ্ছাবার্তা দিয়ে জানিয়েছেন, অবশেষে আমার নিশাচর দুই বন্ধুর রাত জাগার কারণ তৈরি হল।

আরও পড়ুন- ঘর আলো করে এল এক ফুটফুটে পুত্রসন্তান, মা-বাবা হলেন গায়িকা শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়

আরও পড়ুন- নিজেকে ফিট রাখতে কী খান মিলিন্দ সোমান, জেনে নিন তাঁর 'Diet chart'

সঙ্গীত শিল্পী আকৃতি কক্করও তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ঈশ্বর তোমাকে এবং তোমার পুত্র সন্তানকে ভালো রাখুন কামনা করি। টনি কক্করও তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। 

 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা