বাংলা বললেন 'অ্যাভেঞ্জার্স'র থর, ডিজিটাল দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে

Published : Apr 28, 2020, 12:49 AM ISTUpdated : Apr 28, 2020, 04:38 AM IST
বাংলা বললেন 'অ্যাভেঞ্জার্স'র থর, ডিজিটাল দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে

সংক্ষিপ্ত

ক্রিস হেমসওয়ার্থের 'এক্সট্যাকশন' ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ডিজিটাল দুনিয়ায়। ভারতে শ্যুটিং, রণদীপ হুডার সঙ্গে স্ক্রিন শেয়ারিং, হলি-বলি মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।  তারই মধ্যে ফিল্মে বাংলা বলতে দেখা গেল ক্রিসকে। 

ক্রিস হেমওয়ার্থের 'এক্সট্যাকশন' ফিল্ম নেটফ্লিক্সে রিলিজ করার পর থেকেই সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তারই মধ্যে সিনেমার একটি দৃশ্যে ক্রিসকে বাংলা সংলাপ বলতে দেখা গিয়েছে। "প্রমাণ দাও" বলতে শোনা গেল তাঁকে। যা দেখার পর থেকে আর উত্তেজনা ধরে রাখতে পারল না ভক্তরা।

আরও পড়ুনঃশাহিদ-করিনার ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস, বিচ্ছেদের কারণ কি লিক হওয়া সেই কিসিং ভিডিও

'অ্যাভেঞ্জার্স'র থরকে বাংলা বলতে দেখে 'অ্যাভেঞ্জার্স' ভক্তরা এই সেরা উপহার পেয়েছে। লকডাউনে ক্রিসের ছবি মুক্তি পাওয়ায় বেজায় খুশি সিনেপ্রমীরা। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃ'গেন্দা ফুল'-এর কোমড়ের দোলালেন রাশমি, জ্যাকলিনকেও টেক্কা অভিনেত্রীর

তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে আঠাশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?