জনপ্রিয় অভিনেতার বাগান বাড়ি থেকে উদ্ধার গলা-পচা দেহ, তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ

Published : Sep 20, 2019, 04:10 PM IST
জনপ্রিয় অভিনেতার বাগান বাড়ি থেকে উদ্ধার গলা-পচা দেহ, তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ

সংক্ষিপ্ত

অভিনেতার বাগান বাড়িতে মৃত্য দেহ ছয় মাস ধরে পড়েছিল সেই দেহ বাগান বাড়িতে থাকা এই দেহর খবর জানতেন না অভিনেতা খোঁজ মিলল মৃত্যব্যক্তির পরিচয়ের   

বিশালাকার বাগান বাড়ি, সেখান থেকেই হদিশ মিলল পচা-গলা দেহর। দক্ষিণী অভিনেতা নাগার্জুনের বাড়িতেই ঘটনল এই ঘটনা। কোথা থেকে এলো এই দেহ, তা নিয়ে তদন্তে নেমে স্থানীয় পুলিশ। বাগান বাড়ির জমিতে চাষ করেন যাঁরা, তাঁদেরই কয়েকজনের নজের আসে এই ঘটনা। তরিঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। 

আরও পড়ুনঃ ভক্তের ভগবানকে নিয়ে নয়া জল্পনা, তোপের মুখে টাইগার, 'ওয়ার' প্রচারে নয়া চমক

প্রায় ৫০ একর জমির ওপর তৈরি এই বাগান বাড়িটি সম্প্রতিই কিনেছিলেন অভিনেতা। পরে থাকা জমিতে চাষও হয়নি বহুদিন। ফলে সেখানে চাষের কাজ শুরু করার জন্য নিয়োগও করা হয় বেশ কিছু চাষিদের। জমিতেই থাকা ছোট একটি ঘরের মধ্যে পড়েছিল এই দেহ। 

আরও পড়ুনঃ লাকি চার্ম না কঠোর পরিশ্রম, দুইয়ের ব্যালেন্সেই বাজিমাত জোয়া ফ্যাক্টর

দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। সেখান থেকেই জানা যায়, ছয়মাস আগে মৃত্যু হয়েছে এই ব্যক্তির, নাম চাকালি পাণ্ডু। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এই ব্যক্তি ফার্ম হাউসে ঢুকে আত্মহত্যা করেন। চলতি মাসের শুরুতেই অভিনেতার স্ত্রী এই বাগান বাড়িতে এসেছিলেন। বেশ কিছুদিন থেকেও এসেছিলেন তিনি। কিন্তু কোনওরূপ আভাসই নাকি পাননি। 

আক্কিনেনি আমালা ফার্ম হাউস থেকে মৃত্যদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাপিরেড্ডিগুডা এলাকায় এই জমিটি বহুদিন ধরে ব্যবহার না হওয়া অবস্থায় পড়েছিল। সেখানেই কোনও মতে ঢুকে পড়েন এই ব্যক্তি। ৩০ বছর বয়সের এই ব্যক্তি কেন বেছে নিলেন এই পথ তা এখন খতিয়ে দেখা হচ্ছে।  
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা