
দীর্ঘ প্রতিক্ষার অবসান। মুক্তি পেল দেশু ৭-র প্রথম গান। আর তা মুক্তি পাওয়া মাত্রই কয়েক ঘন্টায় ভিউয়ার্স সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সমাজমাধ্যমে সুখবর ভগা করে ভক্তদের ধন্যবাদ দিলেন দেব-শুভশ্রী। দীর্ঘ বারো বছর পর নতুন মোড়কে পুরনো জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক মনে উত্তেজনা তুঙ্গে। গান মুক্তির কয়েক ঘন্টায় ভিউয়ার্সে গণ্ডি পার করল এক লক্ষ।
মুক্তি পেল দেশু ৭ ছবির প্রথম গান ‘তোর ছোঁয় না পেলে ঠোঁটে জিয়া লাগে না’। ঠোঁটে ঠোঁট রেখে কাশ্মীরে উদ্দাম রোম্যান্স করেছে এই জুটি। আর তা মুক্তি পেতেই সুপার ডুপার হিট। এমনিতেই ছবি নিয়ে দর্শক মনে বিস্তর আশা জন্মেছে। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার পর আসছে এই জুটি। চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে-র মতো নানান হিট ছবি এক সময়দর্শকদের উপহার দিয়েছে দেব ও শুভশ্রী। মাসে কাজ করলেও, দীর্ঘদিন এদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ ১২ বছর পর ফের সেই জুটির প্রত্যাবর্তন হচ্ছে।
অক্টোবরের মাঝামাঝি মুক্তি পেতে চলে দেবের ছবি 'দেশু ৭'। কদিন আগে এই ছবির দেড় মিনিটের আগাম ঝলক বা টিজার (DeSu 7 Teaser) দর্শকদের মন জিতছে। দক্ষিণে শৈলীর ধুন্ধুমার মারপিট আর চোখধাঁধানো সংলাপে সিনেমাটি বক্স অফিসে নতুন ঝড় তুলতে তৈরি। 'ধুমকেতু'র পর শুভশ্রীর সঙ্গে দেবের এই পুনর্মিলন দর্শকমনে বাড়তি উত্তেজনার পারদ চড়িয়েছে। তবে কেবল দেব-শুভশ্রীর রসায়নই নয়, টিজারে আলাদাভাবে নজর কেড়েছেন খলনায়কের চরিত্রে অভিনয় করা অনির্বাণ চক্রবর্তী। ছবির ভিলেন অনির্বানের মুখের মজার সংলাপ ও ভিন্নধর্মী সাজপোশাক ইতোমধ্যেই নেটপাড়ায় আলোড়ন তৈরি করেছে। ভিলেনের ভূমিকায় অভিনয় করা অনির্বানকে টিজারে বলতে দেখা গেল, 'শিরায় শিরায় রক্ত, আমি দেবের ভক্ত।' 'ব্যান কালচর' থেকে মুক্ত করে অনির্বাণকে 'দেশু ৭'-এ নয়া অবতারে দর্শকের দরবারে হাজির করবেন সেই কথা রেখেছেন দেব।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.