Dhurandhar 2 Collection: ৩৯ দিনেও বক্স অফিসে ঝড়! ভারতে ১১৩০ কোটি পার করল রণবীরের 'ধুরন্ধর ২'

Published : Apr 27, 2026, 09:19 AM IST

রেকর্ড ভাঙার দৌড় যেন থামছেই না। ৩৯তম দিনেও বক্স অফিসে 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'-এর স্বপ্নের দৌড় অব্যাহত। নতুন ছবিদের কড়া টক্কর দিয়েও একের পর এক নতুন মাইলস্টোন পার করছে এই ছবি।

PREV
13
'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ' মুক্তির এক মাস পরেও থামার নাম নিচ্ছে না। ৩৯তম দিনে ছবিটি ৩.৪০ কোটি টাকা আয় করেছে, যা শনিবারের ৩ কোটির থেকে বেশি। এর ফলে ভারতে ছবির নেট কালেকশন দাঁড়িয়েছে ১১৩০.৫৯ কোটি টাকায়।
23
দেশের বাজারে ছবিটির গ্রস কালেকশন ১৩৫৩.২৭ কোটি টাকা এবং বিদেশ থেকে আয় হয়েছে ৪২৪.২৫ কোটি। বিশ্বজুড়ে মোট আয় প্রায় ১৭৭৭ কোটি টাকা। প্রথম হিন্দি ছবি হিসেবে ১০০০ কোটির গণ্ডি পার করে আগেই ইতিহাস তৈরি করেছে 'ধুরন্ধর ২'।
33
নতুন ছবি মুক্তি পেলেও 'ধুরন্ধর ২'-এর গতি কমেনি। অক্ষয় কুমারের 'ভূত বাংলা' মুক্তির ১০ম দিনে ১২ কোটি টাকার বেশি আয় করেছে। অন্যদিকে, মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল' ৩য় দিনে আয় করেছে ৫.৫০ কোটি টাকা। এত প্রতিযোগিতার মাঝেও ষষ্ঠ সপ্তাহান্তে 'ধুরন্ধর ২' নিজের জায়গা ধরে রেখেছে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories