MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Mimi Chakraborty Registry Marriage: বৃহস্পতিবারই সারছেন আইনি বিয়ে, অভিনেত্রী মিমি চক্রবর্তীর বর কে?

Mimi Chakraborty Registry Marriage: বৃহস্পতিবারই সারছেন আইনি বিয়ে, অভিনেত্রী মিমি চক্রবর্তীর বর কে?

Mimi Chakraborty Registry Marriage: বিয়ের মরশুমে টলিউড জুড়েও বাজছে বিয়ের সানাই ছোটো পর্দা থেকে বাংলা সিনেমার বড় পর্দার একের পর এক অভিনেতা-অভিনেত্রী এই অগ্রহায়ণে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আর আজ কার বিয়ে জানেন? দেখুন ফটো গ্যালারিতে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 26 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মিমির রেজিস্ট্রি বিয়ে ঘিরে টলিউডে উৎসবের আমেজ
Image Credit : our own

মিমির রেজিস্ট্রি বিয়ে ঘিরে টলিউডে উৎসবের আমেজ

বৃহস্পতিবার সন্ধ্যায় টলিউডে ফের বাজল বিয়ের সানাই। আজই বিয়ে করছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম দাপুটে অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতায় আজই আইনি বিয়ে সারছেন মিমি। তবে বিয়ের জমকালো অনুষ্ঠান অবশ্য হবে পাহাড়ে। মিমির নিজের শহরে। জলপাইগুড়িতেই বসবে সামাজিক বিয়ের আসর। এমনটাই জানা গিয়েছে টলিউড সূত্র মারফত খবরে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সারছেন মিমি?
Image Credit : Instagram

কার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সারছেন মিমি?

জানা গিয়েছে, পাত্র সিদ্ধার্থ দত্ত। পেশায় মার্চেন্ট নেভির অফিসার। তবে কী অ্যারেঞ্জ ম্যারেজ করছেন মিমি চক্রবর্তী। এই নিয়ে বিস্তর জল্পনা থাকলেও আজ্ঞে না। চুটিয়ে প্রেম করার পর অবশেষে চারহাত এক করার সিদ্ধান্ত নিয়েছেন মিমি-সিদ্ধার্থ। এই শহরে ২৬ নভেম্বর আইনি বিয়ে সারলেও আগামী মাসেই জলপাইগুড়িতে নিজের শহরে বসতে চলেছে পাত্র-পাত্রীর বিয়ের আসর।

Related Articles

Related image1
Mimi Chakraborty Wedding: আইনি বিয়ের আগে আইবুড়োভাত খেলেন মিমি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Related image2
Fawad-Mahira Series: ভারতের চলবে না পাক সিরিজ, ফাওয়াদ-মাহিরার শো নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
36
মিমির বিয়েতে নিমন্ত্রিত কারা?
Image Credit : Asianet News

মিমির বিয়েতে নিমন্ত্রিত কারা?

সূত্রের খবর, বৃহস্পতিবার একেবারে ঘরোয়া ভাবেই বিয়ে সারছেন মিমি-সিদ্ধার্থ। ২৬ নভেম্বর সন্ধ্যায় আইনি বিয়ের পাশাপাশি আশীর্বাদ পর্বও রয়েছে। তবে সেখানে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে পরিবারের ঘনিষ্ঠ লোকজন ও মিমির কাছের বন্ধু-বান্ধবীরা। এই নিয়ে অবশ্য এখনই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ প্রাক্তন সাংসদ অভিনেত্রী পাত্রী।

46
কোথায় বসবে সোশ্যাল ম্যারেজের আসর?
Image Credit : Instagram

কোথায় বসবে সোশ্যাল ম্যারেজের আসর?

বৃহস্পতিবার পারিবারিক ভাবে বিয়ে হলেও মিমি ও সিদ্ধার্থ দুজনেই সামাজিক বিয়ে সারবেন কালিম্পংয়ে। উত্তরবঙ্গের মেয়ে নিজের শিকড়ে ফিরে যাচ্ছেন জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য। টলিউড সূত্রে আরও খবর, ২ ডিসেম্বর মিমি এবং সিদ্ধার্থ দুজনেই শহর ছাড়বেন। ৩ ডিসেম্বর থেকে আস্তে আস্তে কালিম্পংয়ে জমে উঠবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের মধ্যে বেশ কয়েকটি পর্বও থাকছে। তবে বিয়েতে কেমন সাজবেন সেই সব অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। মুখে কুলুপ এঁটেছে হবু বর-কনে।

56
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেজিস্ট্রি ম্যারেজের কার্ড
Image Credit : Instagram

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেজিস্ট্রি ম্যারেজের কার্ড

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি চক্রবর্তীর রেজিস্ট্রি ম্যারেজের কার্ড। কার্ডে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, মিমির চক্রবর্তীর রেজিস্ট্রি ম্যারেজ ২৬ নভেম্বর। তবে কলকাতার কোথায় কখন আইনি বিয়ে সারছেন তিনি সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানাননি মিমি।

66
মিমির বিয়ে ঘিরে পান্ডাপাড়ায় প্রস্তুতি তুঙ্গে
Image Credit : Instagram

মিমির বিয়ে ঘিরে পান্ডাপাড়ায় প্রস্তুতি তুঙ্গে

এদিকে ভাগ্নীর বিয়ে ঘিরে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় প্রস্তুতি তুঙ্গে। কারণ, কালিম্পঙেই বসছে বিয়ের আসর। আগামী ২ ডিসেম্বর কলকাতা ছাড়বেন মিমি-সিদ্ধার্থ। সঙ্গীত, মেহেন্দি থেকে মালাবদল-সিঁদুর দান সবই হবে পাহাড়ের কোলে বসে। ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। টলিউড তথা সিনে জগত থেকে ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর
বলিউডের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayushmann Khurrana: 'ইয়ে প্রেম মোল লিয়া' ছবিতে প্রেম চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন আয়ুষ্মানয়া'-এ আয়ুষ্মান
Recommended image2
Mumbai Bomb Threat: মুম্বইতে ফের বোমা আতঙ্ক! অমিতাভ বচ্চনের ‘জলসা’ ও দিলজিতের কনসার্টে হামলার হুমকি
Recommended image3
Shraddha Kapoor: 'ঈঠা'-র জন্য কেন পারফেক্ট মারাঠি কন্যা শ্রদ্ধা কাপুর? জেনে নিন বিশেষ কিছু কারণ
Recommended image4
Fawad-Mahira Series: ভারতের চলবে না পাক সিরিজ, ফাওয়াদ-মাহিরার শো নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
Recommended image5
O.M Box Office Collection: ভারতে ৭৫ কোটি ছাড়াল ধনুশ-মামুট্টির ছবি! কত বাজার করল ওএম?
Related Stories
Recommended image1
Mimi Chakraborty Wedding: আইনি বিয়ের আগে আইবুড়োভাত খেলেন মিমি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Recommended image2
Fawad-Mahira Series: ভারতের চলবে না পাক সিরিজ, ফাওয়াদ-মাহিরার শো নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved