আতঙ্ক যেন পিছু ছাড়ছে না হলিউডের, ফের করোনায় আক্রান্ত ফ্রোজেন ২-এর নায়িকা

Published : Mar 18, 2020, 10:52 AM ISTUpdated : Mar 18, 2020, 10:58 AM IST
আতঙ্ক যেন পিছু ছাড়ছে না হলিউডের, ফের করোনায় আক্রান্ত ফ্রোজেন ২-এর নায়িকা

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত হলেন ফ্রোজেন ২ -এর নায়িকা ব়্যাচেল  ম্যাথুউস  চিকিৎসকদের পরামর্শ বা নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরাবেন না বলেই জানিয়েছেন অভিনেত্রী  করোনা নিয়ে কিছু  জানার থাকলে তিনি যথাসাধ্য  তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন গত এক সপ্তাহ ধরেই কোয়ারেন্টাইনে রয়েছে অভিনেত্রী

ফের করোনার থাবা হলিউডে। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না হলিউডের। হলিউড স্টার টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিটা উইলসনের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনেই  শোরগোল আরও বেড়ে গিয়েছিল।হলিউড স্টার জেমস  বন্ডের নায়িকা ওলগা কুরিলেঙ্কোর শরীরেও মিলেছে এই মারণ ভাইরাস। ইদ্রিস এলবা ও গেম অফ থ্রোনসের অভিনেতা ক্রিস্টোফার হিফজু রয়েছেন এই মারণ রোগের তালিকায়। এবার এই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ফ্রোজেন ২ -এর নায়িকা ব়্যাচেল  ম্যাথুউস । তিনি নিজেই জানিয়েছেন যে তিনিও এই মারণ রোগের শিকার হয়েছেন। ব়্যাচেল আরও জানিয়েছেন করোনা পজিটিভের রেজাল্ট আসার আগে থেকেই তিনি গত এক সপ্তাহ ধরেই কোয়ারেন্টাইনে রয়েছেন। 

আরও পড়ুন-মধুচক্রের ডেরা থেকে হাতেনাতে ধরা পড়েছিলেন বলিউডের এই অভিনেত্রীরা, রইল তালিকা...


আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় রয়েছেন অভিনেত্রী, কী ই বা সতর্কতা নিচ্ছেন, তা জানতে আগ্রহী হয়ে উঠেছেন সকলে। অভিনেত্রী জানিয়েছেন, আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে আগের অনেকটাই  সুস্থ রয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শ বা নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরাবেন না বলেই জানিয়েছেন অভিনেত্রী।  তবে করোনার সংক্রমণ ঠেকাতে যে গাইডলাইন দেওয়া হয়েছে তার সবই মেনে চলা দরকার।

আরও পডুন-এবার করোনায় আক্রান্ত গেম অফ থ্রোনসের অভিনেতা, আপাতত রয়েছেন কোয়ারেন্টাইনে...

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন সাবধানে থাকে। আর করোনা সংক্রমন ঠেকাতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সবাই যেন তাই করে। তিনি এও জানিয়েছেন, কারোর যদি করোনা সংক্রান্ত কিছু জানার থাকে তাহলে যেন লিখে পাঠায়, তিনি যথাসাধ্য  তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমশই যেন বাড়ছে। সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে এই করোনা ভাইরাস। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।করোনা ভাইরাসের  নামটা শুনলেই প্রত্যেকেই যেন আতঙ্কিত। যত দিন যাচ্ছে মহামারির আকার ধারণ করছে এই রোগ। যার জেরে জেরবার প্রশাসন।  করোনা আতঙ্কে ইতিমধ্যেই ভয়ে কাঁপছে চিন।  শুধু চিন নয়, চিনের পাশাপাশি ভারত সহ  দেশের বিভিন্ন প্রান্তে মুহূর্তের মধ্যে প্রবেশ করছে এই ভাইরাস।  একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।  মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। কোনওভাবেই আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে। নোবেলা করোনা প্রকৃতির এই করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে ফ্ল্যাবিও ভাইরাস, যা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে।  হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা। সার্সের মতোই ভয়ঙ্কর এই ভাইরাস ।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা