অভিনয় জীবনের শুরুতেই একতরফা প্রেম গোবিন্দার, সেইজন্য স্ত্রী সুনিতাকে মার খেতে হয়েছিল

Published : Jun 17, 2022, 09:39 PM IST
অভিনয় জীবনের শুরুতেই একতরফা প্রেম গোবিন্দার, সেইজন্য স্ত্রী সুনিতাকে মার খেতে হয়েছিল

সংক্ষিপ্ত

একটা সময় গোবিন্দ মানেই বিপরীতে নীলম। কারণ গোবান্দার প্রথম ছবি লাভ ৮৬ এর নায়িকা ছিলেন নীলম। চূড়ান্ত হিট হয়েছিল সিনেমাটি। তারপর আর দুজনে পিছনে ফিরে তাকাতে হয়নি। আর এই সিনেমার সেটেই নীলমের প্রেমে পড়েন গোবিন্দা।

গোবিন্দা- একটা সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন। নীলন থেকে করিশ্মা কাপুর- একের পর এক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে একের পর হিট ছবি উপহার দিয়েছেন। গোবিন্দা মানেই ছিল পুরোপুরি বিনোদনে ঠাসা একটি ফিল্ম। যেখানে কমেডি থেকে ডান্স - সবকিছুই থাকবে। কিন্তু অভিনয় জগতে আসার প্রথম দিকে গোবিন্দার ব্যক্তিগত জীবন কিন্তু খুব একটা সুন্দর ছিল না। কারণ এক অভিনেত্রীর জন্য ভাঙতে বসেছিল তাঁর প্রেম। কিন্তু তারপর কী করে পুরনো বান্ধবী সুনিতাকে বিয়ে করলেন- সেই কথাই জানিয়েছেন সম্প্রতি। 

একটা সময় গোবিন্দ মানেই বিপরীতে নীলম। কারণ গোবান্দার প্রথম ছবি লাভ ৮৬ এর নায়িকা ছিলেন নীলম। চূড়ান্ত হিট হয়েছিল সিনেমাটি। তারপর আর দুজনে পিছনে ফিরে তাকাতে হয়নি। আর এই সিনেমার সেটেই নীলমের প্রেমে পড়েন গোবিন্দা। অকপটে জানিয়েছেন তিনি। বলেছেন প্রথম থেকেই নীলমকে দেখে তিনি মুগ্ধ হয়। কিন্তু তখন তাঁর স্টেডি গার্লফ্রেন্ড সুনিতা। তাও নীলমের ব্যাপারি তিনি নাকি অত্যান্ত সচেতন ছিলেন। দুজনের ব্যাকগ্রাউন্ড আলাদা হলেও নীলমকেই তাঁর মনে ধরে যায়। যত ঘনিষ্ট হন ততই তিনি মুগ্ধ হন। গোবিন্দার কথায় নীলম একই একজন মহিলা যিনি সহজেই যেকোনও পুরুষের মনে জায়গা করে নিতে পারেন। তাঁর ক্ষেত্রেও তাই হয়েছিল। তাঁর এই মুগ্ধতার আঁচ পড়েছিল তাঁর আর সুনিতার প্রেম জীবনে। তিনি নাকি সুনিতার ওপর প্রচন্ড বিরক্ত হয়েছিলেন। 

৮এর দশকে গোবিন্দা আর নীলম ছিল হিন্দি ছবির হিট জুটি। একটি সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছেন সুনিতার সঙ্গে তাঁর প্রেম থাকলেই তিনি কোনও দিনই সুনিতাকে সিরিয়াসলি নেননি। একটি মেয়ে খুঁজেছিলেন টাইমপাসের জন্য। সেভাবেই সময় কাটাতেন। সেই সময়ই কথায় কথায় গোবিন্দা সুনিতাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে তাঁদের সম্পর্কের ব্যাপারে প্রথম থেকেই দৃঢ়় ছিলেন সুনিতা। আর সেই সময়ই নীলম এসে পড়ে তাদের মাঝখানে। নীলম রীতিমত ঝড় তোলেন গোবিন্দার মনে। আর সেই নিয়ে সুনিতার সঙ্গে একাধিকবার মারামারিও হয়েছিল। 

কিন্তু কোনও দিনই নীলমের দিক থেকে সাড়া পাননি গোবিন্দা। নীলম নাকি কোনও দিনও হ্যাঁ বলেলনি। নীলম বরাবরই তাঁর কেরিয়ার নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন।  বরাবরই সুপুরুষ কোনও ব্যক্তিকে বিয়ে করতে চেয়েছিলেন। উচ্চবিত্ত পরিবারে অবাদ আনাগোনা ছিল নীলমের। অন্যদিকে সুনিতাও কোনও দিন গোবিন্দাকে ছেড়ে যেতে চাননি। কিছুটা টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে গোবিন্দা সুনিতাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত তাঁরা একসঙ্গে রয়েছেন। এটাই মিরাকেল হিরো নম্বর ওয়ানের নায়কের কাছে। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা