
এবার বিনোদন জগতে পার দিতে চলেছেন রোশন পরিবাররে আরও এক সদস্য। তবে, অভিনেতা নয়, কী হিসেবে কেরিয়ার শুরু করলেন হৃতিক পুত্র? জানলে অবাক হবেন। সদ্য প্রকাশ্যে এল হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে রেহান রোশনের কথা। ইন্ডিপেনডেন্ট শিল্পী হিসেবে মুক্তি পেল তার প্রথম একক গান- দিস হেভেনলি প্লেস। এই গানটির মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করলেন একাধারে গায়ক, গীতকার এবং গিটারিস্ট হিসেবে। সুদান-র প্রযোজনায় এবং অঙ্কুর তিওয়ারির এ অ্যান্ড আর পরিচালনায় গানটি ইতিমধ্যেই শ্রোতাদের নজর কেড়েছে।
রেহানের ডেবিউ মিউজিক ভিডিওটি সম্পূর্ণ জাঁকজমকহীন, যা গানের মূল আকর্ষণকে আরও তীব্র করেছে। একটি ব্ল্যাক- অ্যান্ড- হোয়াইট অ্যাকোস্টিক সেটআপ শুধুমাত্র তার খোলা গলা এবং তার বাজানো গিটারের সুরকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ভিডিওটি শেয়ার করেছেন খোদ হৃত্বিক। ছেলের সাফল্যে তিনি বেশ উৎফুল্ল। সঙ্গে খুশির হাওয়া গোটা পরিবারে। গানটি শেয়ার করে লিখেছেন, রে তুমি জন্ম থেকেই এক সহজাত প্রজ্ঞা নিয়ে এসেছে। সেটা আমি অন্ধের মতো বিশ্বাস করি। আর এই বিষয়টি আমাকে ভয়ডরহীন করে তোলে।
রেহানের মা সুজান খান আল্পুত হয়ে লিখেছেন, এককথায় অভিভূত। সীমাহীন ভালোবাসা রইল। অন্যদিকে, হৃতিকের বান্ধবী তথা গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ, দাদু তথা খ্যাতনামা পরিচালক রাকেশ রোশন এবং কনিষ্ঠা বোন পশমিনা রোশনও কমেন্ট বক্সে অকৃত্রিম ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই তরুণ তারকাকে।
রেহানের প্রপিতামহ ছিলেন হিন্দি সিনেমার স্বর্ণযুগের অন্যতম প্রখ্যাত সঙ্গীত পরিচালক। হৃতিকেরকারা রাজেশ রোশনও হৃতিকের ডেবিউ ছবি কহো না প্যায়ার হ্যায়- সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন। সুরের সেই দীর্ঘ পারিবারিক ধারাকেই এবার নিজের মতো করে নতুন পথে এগিয়ে চলেছে রেহান। এবার হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে রেহান রোশন বিনোদন জগতে পা রাখলেন। অভিনেতা হিসেবে নয়, তিনি ইন্ডিপেনডেন্ট শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাঁর প্রথম একক গান 'দিস হেভেনলি প্লেস'-এর মাধ্যমে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.