
মাত্র ৪৩ বছর বয়সে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই শোকের ছায়া নেমেছে টলিউড জুড়ে। একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন অভিনেতা। সেখানেই জলে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা গিয়েছে। তাঁর এই হঠাৎ মৃত্যু বিশ্বাসই করতে পারছেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এশিয়ানেট নিউজ বাংলাকে তিনি জানান, “ আমি না বিশ্বাসই করতে পারছি না, আমাকে একটু সময় দাও..আমি না পারি না এভাবে বলতে। আমি না ওর পেজ দেখছিলাম। কয়েকমাস আগেই তো ওর সঙ্গে শুটিং করেছি । একজন কমরেড এবং আরেকজন শিক্ষিত অভিনেতা। শিক্ষাটা তো এখন খুব কম। সবটাই তো এখন রিল কালচার আর উপর উপর। এই মৃত্যুটার না আমি একটু তদন্ত চাইছি। এটা ওঁর দোষে হল? না দুর্ঘটনা হল না অন্যকিছু”
ইতিমধ্যেই অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত চেয়ে একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। তিনি লেখেন “ কি করে হলো এই অসম্ভব দুর্ঘটনা… তদন্ত হোক। কয়েক মাস আগেই শুট করলাম… অবিশ্বাস্য। Rahul Banerjee (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়), তোকে ট্যাগ করলাম রে।”
টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ৪৩ বছর বয়সী এই অভিনেতা।
জানা গেছে, শ্যুটিং চলাকালীন তিনি জলে তলিয়ে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যান। তবে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ টলিউড। সহকর্মী ও অনুরাগীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.