Rahul Banerjee: ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়? রইল প্রেম থেকে রাজনীতির জীবন

Published : Mar 29, 2026, 09:20 PM IST
What Was Rahul Arunoday Banerjees Personal Life Like  Take a Quick Look

সংক্ষিপ্ত

rahul banerjee actor: রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়- টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা- সর্বত্রই তাঁর দৃঢ়় অভিনয়ের ছাপ রেখেগেছেন। এক নজরে দেখুন ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়- টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা- সর্বত্রই তাঁর দৃঢ়় অভিনয়ের ছাপ রেখেগেছেন। অকালেই অনুগামীদের চোখের জলে বিদায় নিলেন। কিন্তু রাহুল বন্দ্যোপাধ্য়ায় কেমন ছিলেন ব্যক্তিগত জীবনে? দেখুন এক নজরে।

রাহুলের ব্যক্তিগত জীবন

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের জন্ম ১৯৮৩ সালের ১৬ অগস্ট। তাঁর বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্য়ায় ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব। সেই সূত্র ধরেই ছোটবেলা থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল রাহুলের। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালিখি করতেন। পরিবারের রাজনৈতিক ছাপও রাহুলের ব্যক্তিগত জীবনে পড়েছিল। তিনি বামপন্থী রাজনীতিক একজন কট্টর সমর্থক ছিলেন। বিনোদন দুনিয়া থেকে শুরু করে- সমাজের নানা বিষয় নিয়ে তিনি নিজের মতামত দিতেন। আরজি কর আন্দোলনের সময়ও তাঁকে প্রথম সারিতে দেখা গিয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা চক্রবর্তীকে অনেকেই কটাক্ষ করছিলেন। তার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল। এজাতীয় ব্যাপারে যথেষ্টই প্রতিবাদী ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

অভিনয় জীবন

বাবার থিয়েটার গ্রুপ বিজয়গড় আত্মপ্রকাশ-এর হয়ে প্রথম মঞ্চে অভিনয় শুরু করেন রাহুল। রবি ওঝার হাত ধরেই টেলিভিশনে পা রাখেন রাহুল। খেলা- নামের একটি সিরিয়ালে ২০০৬ সালে অভিনয় করেছিলেন। এই সিরিয়ালটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সিলিয়ালের সঙ্গে জনপ্রিয়তা পেয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কারাও। তারপরই রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার - ছবিতে অভিনয় করেন রাহুল। এটি ছিল তাঁর ডেবিউ ফিল্ম। সালটা ছিল ২০০৮। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাহুলকে। একের পর এক সিরিয়াল আর ছবিতে অভিনয় করেছেন।

প্রেম-বিয়ে

সিলিয়ালের বোন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই প্রেম আর বিয়ে। প্রেম আর বিয়ের জন্য একাধিকবার খবরের শিরোনামে এসেছেন দম্পতি। প্রিয়াঙ্কাকে ২০১০ সালে বিয়ে করেন। ২০১৭ সালে আলাদা থাকতে শুরু করেন। রাহুল একাধিক সাক্ষাৎকারে তাদের প্রেম আর বিয়ে নিয়ে কথা বলেছেন। সেখানেই জানা যায় প্রিয়াঙ্কার পরিবারের অমতেই তারা বিয়ে করেছিলেন। পালিয়ে গিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। যাইহোক তাদের সন্তান সহজ। তাঁকে ঘিরেই নতুন করে জীবন শুরু করেছিলেন রাহুল আর প্রিয়াঙ্কা। কিন্তু তালসারির দুর্ঘটনা প্রিয়াঙ্কা আর সহজের জীবন ওলটপালট করে দেবে বলেই মনে করছেন রাহুলের অনুগামীরা।

 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Arunoday Banerjee: "এত গুণী, এত শিক্ষিত, এত ভাল মানুষ নেই এটা ভাবা যায়?" রাহুলের মৃত্যুতে শোকে পাথর মানসী সিনহা
Rahul Arunoday Banerjee: "জানি না কাকিমাকে কী বলব!, দু'দিন আগেও ভাত খেয়ে এলাম" রাহুলের অকাল মৃত্যুতে কী বললেন রুদ্রনীল?