কুনাল-সোহার সঙ্গে শিবরাত্রিরের ব্রত পালন করল খুদে ইনায়া, ভাইরাল পুজোর ছবি

Published : Mar 01, 2022, 12:05 PM ISTUpdated : Mar 01, 2022, 01:19 PM IST
কুনাল-সোহার সঙ্গে শিবরাত্রিরের ব্রত পালন করল খুদে ইনায়া, ভাইরাল পুজোর ছবি

সংক্ষিপ্ত

সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রিরের পুজোর ছবি শেয়ার করলেন সোহা আলি খান (Soha Alia Khan)। উপোস করে শিবের মাথায় জল ঢাললেন সোহা আলি খান ও কুণাল খেমু (Kunal Khume)। বাদ যায়নি খুঁদে ইনায়াও। 

সোমবার সকাল থেকে সকল মন্দিরে পুজিত হচ্ছেন দেবাদিদেব। আজ পালিত হচ্ছে মহাশিবরাত্রিরের (Maha Shivratri) পুজো। শুধু সাধারণ মানুষ নন, মহাদেবের আরাধনা করছেন সকল সেলেবরাও। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রিরের পুজোর ছবি শেয়ার করলেন সোহা আলি খান (Soha Alia Khan)। উপোস করে শিবের মাথায় জল ঢাললেন সোহা আলি খান ও কুণাল খেমু (Kunal Khume)। বাদ যায়নি খুঁদে ইনায়াও। 

আজ সকালে একটি ছবি ইনস্টাগ্রামে (Instragram) শেয়ার করেছেন সোহা। যেখানে দেখা যাচ্ছে বাবা কুণালকে খাবার বেড়ে দিচ্ছে ইনায়া। রয়েছে ভাত, রাজমা, পালক পনির, তরকারি। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘লাঞ্চ দেওয়া হল।’ 

ছবিতে দেখা যাচ্ছে কুণালের পরনে ধূসর কুর্তা ও জিন্স পরে। ইনায়া একটি গোলাপী টি শার্ট ও নেভি ব্লু প্যান্ট পরে। আর সোহা সেজেছে সবুজ লেহেঙ্গায়। পুজো চলাকালীন একটি ভিডিও-ও (Video) শেয়ার করেছে কুণাল। যেখানে দেখা যাচ্ছে শিবের মাথায় দুধ ঢালছেন ইনায়া। এছাড়াও, ভাইরাল হয়েছে কয়টি ছবি। কোনওটায়ে দেখা যাচ্ছে, শঙ্খ বাজাচ্ছেন কুণাল খেমু, কোনটায় হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করছেন পরিবারের সকলে, আবারও কোনওটায় দেখা গিয়েছে সোহা ও কুনালের রোম্যান্টিক পোজ। 

প্রসঙ্গত, ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুণাল খেমু ও সোহা আলি খান। বেশ ক বছর প্রেম করেছে তারা। এমনকী, বেশ কিছুদিন লিভ ইন সম্পর্কেও ছিলেন তারা। তারপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন কুণাল ও সোহা। বিয়ের দু বছর পর জন্ম হয় ইনায়ার। 

 

এদিকে, ২০২২ সালে মুক্তি পেতে পারে কুণাল খেমু অভিনীত ‘কঞ্জুস মকখিচুল’ ছবিটি। অন্য দিকে, তাঁর হাতে রয়েছে ‘মালাঙ্গ ২’ (Malang 2)। ২০২০ সালে মুক্তি পাওয়া মালঙ্গ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল কুণালকে। মোহিত সুরী প্রযোজিত এই ছবিটি সে সময় বেশ সফল হয়েছিল। আদিত্য রায় কাপুর, দিশা পাটানি, অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কুণাল। এই ছবির সাফল্যের পর ফের তৈরি হচ্ছে ‘মালাঙ্গ’ ছবির সিক্যোয়েল। এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন কুণাল এমনই খবর সর্বত্র। অন্য দিকে, সোহা এখন ব্যস্ত ওয়েব সিরিজের কাজ নিয়ে। কৌন বনেগি শিখরবতী সিরিজে কাজ করছেন সোহা। 

আরও পড়ুন: নেটিজেনদের ব্লক করে দেওয়ার হুমকি অধুনার, কেন এমন রুদ্রমূর্তি ধারণ করলেন ফারহানের প্রাক্তন

আরও পড়ুন: ২০২২-এ আসছে সনম তেরি কসমের সিক্যোয়েল, ইন্সটা পোস্টে সুখবর হর্ষবর্ধন রেনের

আরও পড়ুন: রোমান হরফে হাতে বিয়ের তারিখ খোদাই শিবানির, ইন্সটাগ্রামে ছবি পোস্ট নববধূর
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুকুল রায়ের থেকে কী রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন সোহেল, অকপট অভিনেতা
আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী