Justice for Rahul: রাহুলের মৃত্যুতে প্রতিবাদ মিছিল, ডাক দিলেন মাত্র ৪৭ জন, পথে নামছেন কারা?

Published : Apr 03, 2026, 03:40 PM IST
when taken to nearby clinic Rahul Arunoday Banerjee was alive says Bhole Baba Par Karega producers

সংক্ষিপ্ত

তালসারিতে শ্যুটিং-র সময় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং পরস্পরবিরোধী তথ্যের মাঝে, তাঁর মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে টলিপাড়ায় একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, শ্যুটিং-র সময় জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। প্রথমত, লাইফ জ্য়াকেট, লাইফ বোটের মতো কোনও নিরাপত্তা ব্য়বস্থা ছাড়া কী করে সমুদ্রে শ্যুটিং চলছিল? সমুদ্রের কতটা গভীরে শ্যুটিং চলছিল? কারণ তালসারির সমুদ্র আপাত শান্ত। কিন্তু সেখানে চোরাবালির ভয় রয়েছে। আবার প্রশ্ন উঠেছে, কেন তালসারি সামুদ্রিক থাকা, উপকূলরক্ষী বাহিনী, মৎস্যজীবী সমবায় সমিতির অনুমতি নেওয়া হয়নি? তালসারি পশ্চিমবঙ্গ ও ওড়িশা সীমান্তের উপকূলবর্তী এলাকায় অবস্থিত। দুর্ঘটনার পর দুই রাজ্যের পুলিশের নজরে আসে। কিন্তু পুলিশের অনুমতি নেওয়া থাকলে রাহুলের মৃত্যু হয়তো এড়ানো যেত। অনুমান রাহুলের অনুগামীদের।

তেমনই অনেকের দাবি, রাহুল বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার পরেই স্থানীয়ভাবে যারা সমুদ্রের ওই অংশের বিপদ জানেন বা প্রশিক্ষিত নুলিয়ার সাহায্য নেওয়া হল না কেন? রাহুলের দুর্ঘটনার পরে শ্যুটিং-এর লোকজনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, রাহুল ঠিক কতক্ষণ জলে পড়েছিলেন? রাহুলের গাড়ির চালক জানিয়েছেন অনেকক্ষণ। প্রযোজক সংস্থা জানিয়েছে মাত্র ৭-৮ মিনিট রাহুল জলে পড়েছিলেন।

এই সকল বিতর্কের মাঝে, রাহুলের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে শনিবার টলিপাড়ায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। এবার এই নিয়ে শুরু হল বিতর্ক। রাহুলের মৃত্যুর খবর সামনে আসতে সে সময় বহু তারকা সঠিক তদন্তের দাবি করেন। কিন্তু, বাস্তবে অনেকেই পিঠিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। আর্টিস ফোরামের সদস্য সংখ্যা প্রায় ৩ হাজার। কিন্তু রাহুলের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে মিছিলের আহ্বান দিলেন মাত্র ৪৭ জন। তালিকায় আছেন শ্রাবন্তী চ্যাটার্জী, পায়েল চ্যাটার্জী, কিউ, রিদ্ধি সেন, গৌরব চক্রবর্তী, শ্রীজিৎ মুখোপাধ্যায়, অরিন্দম শিল, রানা সরকার-সহ আরও অনেকে।

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায় 'চির দিনই তুমি যে আমার' ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তীকালে তাঁরা বিয়েও করেন। সহজ তাদের সন্তান।

 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ramayana Film History: রণবীরের 'রামায়ণ'-এর আগে পর্দায় বার বার ফিরে এসেছে এই মহাকাব্য, রইল এক ঝলক
Sonam Kapoor: দ্বিতীয়বার মা হলেন সোনম কাপুর! কোলে এল নতুন অতিথি, দেখুন সদ্যজাতর ছবি