শাহরুখের একটা প্রস্তাব, বদলাতেই পারত কাজলের জীবনের সমীকরণ

Published : Nov 28, 2019, 04:48 PM ISTUpdated : Nov 28, 2019, 04:49 PM IST
শাহরুখের একটা প্রস্তাব, বদলাতেই পারত কাজলের জীবনের সমীকরণ

সংক্ষিপ্ত

তবে কী শারুখের প্রস্তাব না পেয়েই অজয়ের সঙ্গে রয়েছেন কাজল এমনই জল্পনা উষ্কে দিলেন কাজল নিজেই প্রকাশ্যেই মুখ খুললেন তাঁর ও কিং খানের সম্পর্ক নিয়ে কেন বিয়ে হল না তাঁদের, জানালেন কাজল

বলিউডে শাহরুখ কাজল রোম্যান্স মানেই তা নিয়ে মানুষের উত্তেজনা তুঙ্গে। কেরিয়ার জীবনের শুরু থেকেই একে অন্যের চোখে খুঁজে পেতেন ভালোবাসার অমোঘ টান। কিন্তু পর্দায় পেছনের গল্পটা কেমন ছিল তাঁদের! হাজার হাজার ভক্তের একটাই কামনা ছিল তখন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাজল-শাহরুখ। যদিও কিং খানের সম্পর্কের কথা অনেকেরই জানাছিল। 

বিতর্ক উষ্কে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক ছবি। কিন্তু কোথাও কী সত্যি ছিল না ভালোবাসা! কে দেবে এর উত্তর! নিজের ভুলে সেই সুযোগ সকলকে দিয়ে বসলেন কাজল। তানাজি ছবির প্রমোশনে হাজির হয়ে এক অদ্ভুত প্রস্তাব দিয়েছিলেন কাজল। এদিন তাঁকে যাই জিজ্ঞেস করা হোক না কেন, তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন। হলও তেমনটা। সুযোগ বুঝে মনের আশ প্রকাশ করে ফেললেন এক সংবাদিক। জানতে চাইলেন তিনি কি কোনও দিন শাহরুখ খানকে বিয়ের কথা ভেবেছিলেন!

মুহুর্তে কাজল উত্তর দিলেন, শাহরুখের কি উচিত ছিল না আমাকে প্রোপজ করা। এই উত্তর শোনা মাত্রই আরও জল খোলা হয়। অনেকেই মনে করেন শাহরুখ খানের একটা প্রস্তাব পাননি বলেই কি আজ কাজল রয়েছেন অজয় দেবগণ! বিতর্ক উষ্কে গেলেও কোথাও গিয়ে যেন আজও পর্দায় এই জুটিই সেরা। তা নিয়ে কোনও দ্বিমত থাকে না। এবার শুধু অপেক্ষা, কবে আবার দেখা যাবে এই জুটিকে একই সঙ্গে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুকুল রায়ের থেকে কী রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন সোহেল, অকপট অভিনেতা
আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী