ফের কঙ্গনা বনাম হৃতিক! বলিউড কি আবার দেখবে দুই তারকার কাদা ছোড়াছুড়ি

swaralipi dasgupta |  
Published : May 07, 2019, 05:07 PM IST
ফের কঙ্গনা বনাম হৃতিক! বলিউড কি আবার দেখবে দুই তারকার কাদা ছোড়াছুড়ি

সংক্ষিপ্ত

এক সময়ে বিটাউনের সবচেয়ে আলোচ্য় বিষয় কঙ্গনা রানাওয়াত ও হৃতিক রোশনের সমীকরণ। দীর্ঘদিন ধরে চলেছে সেই কাদা ছোড়াছুড়ি পর্ব।  এমনকী, জলঘোলা এমন পর্যায় পৌঁছয়ে যে কঙ্গনার দিদি রঙ্গোলিও হৃতিককে একহাত নিতে ছাড়েননি। আবার কি কঙ্গনা বনাম হৃতিক হতে চলেছে বলিউডে!

এক সময়ে বিটাউনের সবচেয়ে আলোচ্য় বিষয় কঙ্গনা রানাওয়াত ও হৃতিক রোশনের সমীকরণ। দীর্ঘদিন ধরে চলেছে সেই কাদা ছোড়াছুড়ি পর্ব।  এমনকী, জলঘোলা এমন পর্যায় পৌঁছয়ে যে কঙ্গনার দিদি রঙ্গোলিও হৃতিককে একহাত নিতে ছাড়েননি। জড়িয়েছিলেন বলিউডের বহু তারকারাও। আবার কি কঙ্গনা বনাম হৃতিক হতে চলেছে বলিউডে!

আবার কঙ্গনা-হৃতিক যুদ্ধ দেখতে চলেছে বলিউড। তবে এবার আর ব্য়ক্তিগত সমস্য়া নিয়ে নয়। এবার বক্স অফিসে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ২১ জুন মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত 'মেন্টাল হ্য়ায় কেয়া'। কিন্তু মুক্তির দিন পিছিয়ে তা ২৬ জুলাই মুক্তি পাওয়ার কথা। আর সেই দিনই মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের আর একটি ছবি 'সুপার ৩০'। 

মজার বিষয় হল, হৃতিকের সুপার ৩০ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৬ জানুয়ারি। তখন 'মণিকর্নিকা'-র মুক্তির জন্য়ও সেই দিনটিই বেছে নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। আর তাই তারিখ পিছিয়ে গিয়ে ২৬ জুলাই মুক্তি পাওয়ার কথা হৃতিকের এই ছবি। যদিও কারণ হিসেবে বলা হয়েছিল, পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি রয়েছে বলে তারিখ পিছনো হচ্ছে। 

কিন্তু এবারেও ছেড়ে দেওয়ার পাত্রী নন কঙ্গনা। তিনি খোলা ময়দানে হৃতিকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবেন বলে ঠিকই করে নিয়েছেন। তাই 'মেন্টাল হ্য়ায় কেয়া' ছবি মুক্তির জন্য়ও ২৬ জুলাই দিনটিকেই বেছে নিয়েছেন তিনি। তাই আবার যে কঙ্গনা বনাম হৃতিক যুদ্ধ দেখতে চলেছে মানুষ তা বলাই বাহুল্য। তবে এই যুদ্ধ কি শুধুই বক্স অফিসেই আবদ্ধ থাকবে! নাকি আবার ব্য়ক্তিগত জীবনেও চলবে মহাযুদ্ধ তা-ই দেখার। 

প্রসঙ্গত, ২০১৬ সালে কঙ্গনা একটি ইন্টারভিউতে তাঁর 'বোকা প্রাক্তন'-দের নিয়ে কথা বলেছিলেন। আর তার মধ্য়ে ছিলেন হৃতিকও।  কঙ্গনার দাবি ছিল, সুজানের চোখের আড়ালেই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এর পরেই হৃতিক আর একটি ইন্টারভিউতে জানান, তাঁর সঙ্গে কঙ্গনার পেশাদারিত্বের সম্পর্ক। তার বেশি কিছু নেই। এখান থেকেই সেই সমস্য়ার সূত্রপাত। এই ছবি দুটি মুক্তি পেলে সেই সমস্য়া আবার মাথা চাড়া দিয়ে উঠবে কি না, এখন সেটাই দেখার। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা