'বিশ্বাসই হচ্ছে না এত কম বয়সে মেয়েটা চলে গেল', পথদুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় টেলি-অভিনেত্রীর

Published : May 27, 2020, 11:33 PM IST
'বিশ্বাসই হচ্ছে না এত কম বয়সে মেয়েটা চলে গেল', পথদুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় টেলি-অভিনেত্রীর

সংক্ষিপ্ত

ফের মৃত্যু অভিনেত্রীর দেশের বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় মেবিনা মাইকেলের কন্নড়ের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি মৃত্যুকালে মাত্র বয়স হয়েছিল ২২  

কন্নড়ের জনপ্রিয় টেলি অভিনেত্রী মেবিনা মাইকেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। জানা গিয়েছে, নিজের দেশের বাড়ি মদিকেড়িতে ফিরতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২২। 'প্যাতে হদগির হল্লি লাইভ' অনুষ্ঠানটিতে কাজ করতে দেখা গিয়েছিল মেবিনাকে।

অনুষ্ঠানটির হোস্ট অকুল বালাজি মেবিনার মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেন। তিনি লেখেন, "অনুষ্ঠানটির অন্যতম পছন্দের প্রতিযোগী মেবিনার আকস্মিক মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। প্রাণবন্ত একটি মেয়ে ছিল মেবিনা। এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আশা করি তারা এই দুঃসংবাদ সামলে উঠতে পারবেন।"

আরও পড়ুনঃকরোনা প্রকোপের মাঝেই বাবাকে হারালেন প্রীতম, শোকাহত বলিউড

আরও পড়ুনঃলকডাউনের মাঝেই শুরু 'কফি উইথ করণ', দুই স্টারকিডকে নিয়ে চলল করণের ব়্যাপিড ফ্যায়ার

অকুল বালাজি মেবিনার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। খবরটি প্রকাশ্যে আসতে শোকপ্রকাশ করে চলেছে অসংখ্য নেটিজেনরা। অনুষ্ঠানটির সবচেয়ে পছন্দের প্রতিযোগীর মধ্যে মেবিনা নাম ছিল শীর্ষে। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা বিনোদন জগৎ। অনুষ্ঠানটি জিতেওছিলেন মেবিনা। বিনোদন জগতে আসার আগে মডেলিং করতে মেবিনা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা