Karan Johar Diwali: শনিবার মুম্বইয়ে নিজের ধর্মা প্রোডাকশনস অফিসে দিওয়ালি পুজোর আয়োজন করেছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাই এই পুজোয় যোগ দেন।
মা ভাবনা পাণ্ডের সঙ্গে সাবেকি পোশাকে অনুষ্ঠানে হাজির হন অনন্যা পাণ্ডে। পুজোয় দেখা যায় জাহ্নবী কাপুরকেও। একটি সুন্দর ওমব্রে-শেডের শাড়িতে দারুণ লাগছিল তাঁকে। হাসিমুখে চিত্রগ্রাহকদের পোজও দেন তিনি।
এই সেলিব্রেশনে যোগ দেওয়া অন্যান্য তারকার মধ্যে ছিলেন অনন্যা বিড়লা, লক্ষ্য, ওয়ামিকা গাব্বি এবং শানায়া কাপুর সহ আরও অনেকে।
এদিন সকালেই ইনস্টাগ্রামে সবাইকে দিওয়ালির শুভেচ্ছা জানান করণ। দুই ছেলে-মেয়ে যশ এবং রুহির সঙ্গে ছবিও শেয়ার করেন তিনি।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "আমার (হৃদয়) আমার পৃথিবী…আমার আশীর্বাদ…রুহি আর যশকে দিয়ে আমাকে সম্পূর্ণ করার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ… মায়ের আশীর্বাদ পেয়ে আমরা ধন্য… আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ দিওয়ালি।"

পাঁচ দিনের দিওয়ালি উদযাপন শুরু হয় ৬ নভেম্বর ধনতেরাস দিয়ে, এরপর ৭ নভেম্বর ছোটি দিওয়ালি। মূল উৎসব ও লক্ষ্মীপুজো হবে ৮ নভেম্বর, এরপর ৯ নভেম্বর গোবর্ধন পুজো এবং ১০ নভেম্বর ভাইফোঁটা।

Ad2

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.