সারা আলি খান সম্পর্কে কী বললেন অভিনেতা! কার্তিকের মন্তব্য উষ্কে গেল সম্পর্কের জল্পনা

Published : Jul 29, 2019, 08:43 PM IST
সারা আলি খান সম্পর্কে কী বললেন অভিনেতা! কার্তিকের মন্তব্য উষ্কে গেল সম্পর্কের জল্পনা

সংক্ষিপ্ত

কার্তিক-সারাকে নিয়ে নয়া জল্পনা তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বি টাউনে প্রকাশ্যেই এবার মুখ খুললেন কার্তিক সারার গলায়ও একই সুর

বেশ কয়েকদিন ধরেই বি টাউনে কান পাতলে শোনা যায় নয়া সম্পর্কের জল্পনা। সারা আলি খান ও কার্তিক আরিয়ান নাকি সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু এবিষয় কোনও ভাবেই মুখ খুলতে নারাজ ছিলেন দুজনেই। সম্প্রতি লাভ আজ কাল ছবিতে অভিনয় করার সুবাদে একই সঙ্গে দেখা মিলল এই জুটির। তবে থেকেই কার্তিক আরিয়ন ও সারা আলি খানকে নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুনঃ ফ্যাশন র‌্যাম্প-এ সারা আলি খান, দর্শক আসনে কার্তিক, দেখুন সারার তাক লাগানো র‌্যাম্প ওয়ার্ক ভিডিও

সেই ছবিতেই সারার সঙ্গে অভিনয় করে বেশ উপভোগ করলেন কার্তিক সময়টা। শ্যুটিং ফ্লোর থেকে মাঝে মধ্যেই ছবি শেয়ার করতেন তিনি। এবার প্রকাশ্যেই সারাকে নিয়ে মুখ খুলেন .তিনি। জানালেন, সারার সঙ্গে শ্যুটিং করে বেশ মজা পেয়েছি। সময়টা উপভোগ করেছি আমরা। সারার মনটা খুব সুন্দর। এখানেই শেষ নয়। সঙ্গে তিনি আরও বলেন যে, সারা আলি খান পর্দায় এক রাশ পজেটিভ এনার্জি নিয়ে আসে। ফলে তার সঙ্গে কাজ করতে বার বার ইচ্ছে হয়। এই মন্তব্য করার পরই আবারও উষ্কে গেল সারা-কার্তিক সম্পর্কের সমীকরণ।

অন্যদিকে সারা আলি খানও একপ্রকার প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন যে তাঁর কার্তিককে ভালোই লাগে। তবে সেই ভালোলাগার গভীরতা কতটা তা নিয়ে বিস্তারিত ভাবে আর কিছুই বলেননি তিনি। সম্প্রতি এক ফ্যাশন শোতে সারার উপস্থাপনা দেখে যা ভাব প্রকাশ করলেন কার্তিক তা থেকে খানিকটা জল্পনা উষ্কে যেতেই পারে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?