ক্যাটরিনাকে ঘিরে ধরলেন পুরুষ ভক্তরা! মেজাজ হারিয়ে কী করলেন নায়িকা

swaralipi dasgupta |  
Published : Jul 02, 2019, 01:30 PM IST
ক্যাটরিনাকে ঘিরে ধরলেন পুরুষ ভক্তরা! মেজাজ হারিয়ে কী করলেন নায়িকা

সংক্ষিপ্ত

সেলেব্রিটিরা সব সময়ে খ্যাতির আলোয় থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু সেই খ্যাতিরও যে বিড়ম্বনা থাকবে তাও অস্বীকার করা যায় না এমনই খ্য়াতির বিড়ম্বনায় পড়লেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আর তার পরে মেজাজও  হারালেন তিনি


সেলেব্রিটিরা সব সময়ে খ্যাতির আলোয় থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু সেই খ্যাতিরও যে বিড়ম্বনা থাকবে তাও অস্বীকার করা যায় না। এমনই খ্য়াতির বিড়ম্বনায় পড়লেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর তার পরে মেজাজও  হারালেন তিনি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

ভিডিওয় দেখা যাচ্ছে ক্যাটরিনার সঙ্গে সেলফি তোলার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছেন ভক্তরা। এমন ভাবে ভক্তদের ভিড় ক্যাট সুন্দরীকে ঘিরে রয়েছে, যাতে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন নায়িকা। শেষে বাধ্য হয়ে ক্যাটরিনার এক দেহরক্ষী এক ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে বাধ্য হন। মেজাজ হারালেও সাবলীল ভাবে পরিস্থিতি সামাল দেন ক্যাটরিনা। তিনি  ভক্তদের একটু দূরত্ব বজায় রেখে সেলফি তুলতে বলেন। 

 

 

ক্যাটরিনা যে ভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন তার প্রশংসা করেছেন তাঁর ভক্তরাই। কেউ সোশ্যাল মিডিয়ায় ক্যাটের পক্ষ নিয়ে বলেন, আপনারা এরকম পাগলের মতো ব্যবহার করবেন না। ক্যাটরিনাও মানুষ। পুরুষ ভক্তরা যখন এভাবে ছেঁকে ধরেন তাঁরও অস্বস্তি হবে এটাই স্বাভাবিক। সেলেবদেরও ব্যক্তিগত পরিসর রয়েছে। ওরা অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছেন। ওদের সম্মান করুন। 

তবে এই প্রথম নয়। এর আগেও এমন খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন ক্যাটরিনা। তখনও মাথা ঠান্ডা রেখে সামাল দিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যাটরিনার ভারত। ছবিটি বক্স অফিসে ভালো কাজ করেছে। ক্যাটের অভিনয়ও প্রশংসা পেয়েছে। এ ছাড়া এই মুহূর্তে তিনি সূর্যবংশী ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা