বালিতে হাই প্রোফাইল বিয়ে! বলিতারকাদের উজ্জ্বল উপস্হিতি

Published : Aug 21, 2019, 12:16 PM ISTUpdated : Aug 21, 2019, 12:21 PM IST
বালিতে হাই প্রোফাইল বিয়ে! বলিতারকাদের উজ্জ্বল উপস্হিতি

সংক্ষিপ্ত

হাই প্রোফাইল বিয়েতে বলিতারকাদের উপস্হিতি বালিতে অনুষ্ঠিত হল এই হাই প্রোফাইল বিয়ে  হাই প্রোফাইল বিয়ে ছিল শ্রীদেবির প্রিয় বন্ধু রাখি পঞ্জাবির ছেলের বিয়ে বাড়িতে উপস্হিত ছিলেন ক্যাটরিনা কাইফ থেকে নোরা ফতেহি  

হাই প্রোফাইল বিয়ে বলে কথা, তার ওপর বলিতারকাদের উপস্হিতি। সব মিলিয়ে যেন চাঁদের হাট। বালির এক হাই প্রোফাইল বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেখা গেল ক্যাটরিনা কাইফ থেকে নোরা ফতেহি সকলকেই। অন্য দিকে সঙ্গীতে মুগ্ধ করলেন নেহা কক্কর থেকে আকৃতি কক্কর। 

বালিতে হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান ছিল শ্রীদেবির প্রিয় বন্ধু রাখি পঞ্জাবির ছেলে অমৃত পঞ্জাবির। এই বিয়েতে উপস্হিত ছিলেন কাপুররাও- বনি কাপুর, খুশি কাপুর, মাহিপ কাপুর থেকে শুরু করে শানায়া কাপুর সকলেই। ক্যাটরিনা কাইফ বিয়ের অনুষ্ঠানে নব দম্পতিকে শুভেচ্ছাও জানান। 

অন্যদিকে 'লায়লা মে লায়লা' গানে কোমর দোলান নোরা ফতেহি। বিবাহিত দম্পতির সঙ্গে 'দিলবর' গানেও নাচতে দেখা যায় তাঁকে। 

নেহা কক্করকে গান গাইতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে। অন্যদিকে সঙ্গীতে মন মাতালেন আকৃতি কক্করও। তারকাদের বর্ণময় উপস্হিতি যেন বিয়ের আসরকে আরও উজ্জ্বল করে তুলেছিল। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা