Keerthy Suresh Akka: ‘আক্কা’ সিরিজে রাধিকা আপ্তেকেও ছাপিয়ে গেলেন কীর্তি সুরেশ! কী বলছেন ভক্তরা?

Published : Nov 14, 2026, 04:07 PM IST

‘ভবানী’ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিচ্ছেন কীর্তি সুরেশ। তাঁর আত্মবিশ্বাসী হাঁটাচলা, অভিব্যক্তি আর স্ক্রিন প্রেজেন্সের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সিরিজের সেরা চমক তিনিই!

PREV
15
কীর্তি সুরেশ

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ তাঁর নতুন সিরিজ ‘আক্কা’-য় নজর কেড়েছেন। ‘ভবানী’ চরিত্রে তাঁর এক নতুন রূপ দেখল দর্শক। তাঁর স্ক্রিন প্রেজেন্স আর বডি ল্যাঙ্গুয়েজ এককথায় অনবদ্য। এই সিরিজে রাধিকা আপ্তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে দর্শকরা কীর্তির ‘ভবানী’ চরিত্রটিকেই বেশি পছন্দ করছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

25
‘ভবানী’ হয়ে উঠেছেন কীর্তি

তাঁর আত্মবিশ্বাসী হাঁটাচলা হোক বা প্রতিটি দৃশ্যে দাপট—দর্শকদের মতে ‘ভবানী’ চরিত্রটিকে নিজের করে নিয়েছেন কীর্তি। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, "আক্কায় কীর্তি ফাটিয়ে দিয়েছে! সবেমাত্র দেখলাম, পাগল করে দেওয়ার মতো! রাধিকা কে ভাই!" আরেকজন লিখেছেন, "এটা কীর্তি সুরেশের শো! কী দারুণ কাজ, পুরো শো একাই টেনেছেন।"

35
ভবানী

ভবানীর স্ক্রিন প্রেজেন্সও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক ভক্ত লিখেছেন, "কীর্তি ‘আক্কা’-তে প্রত্যাশা অনেকটা বাড়িয়ে দিয়েছেন! ভবানীর পার্সোনালিটি আমার দারুণ লেগেছে।" আরেকজন যোগ করেছেন, "আমি সবেমাত্র আক্কা দেখলাম, আর এই শো দেখার একটাই কারণ—কীর্তি সুরেশ! এমনি এমনি তিনি জাতীয় পুরস্কার পাননি!" ভবানীর হাঁটাচলা নিয়েও ভক্তরা উচ্ছ্বসিত। এক নেটিজেন লিখেছেন, "ভবানী আর ওর হাঁটা! রাধিকা এটা পারতেন না!"

45
কীর্তির প্রভাব

দুজনের অভিনয়ের প্রশংসা করলেও এক দর্শক কীর্তির প্রভাবের কথা উল্লেখ করে বলেছেন, "রাধিকাকে ছোট করছি না, তবে ‘আক্কা’-য় কীর্তি একাই মাত করেছেন! কী পাওয়ারহাউস পারফরম্যান্স!" আরেকজন লিখেছেন, "আক্কা রিভিউ: কীর্তি সুরেশ পুরো শো নিজের কাঁধে টেনেছেন! ভবানী স্ক্রিনে এলে অন্য কোথাও চোখ যায় না।"

55
প্রশংসার বন্যা

প্রশংসার বন্যা বইছে নেটপাড়ায়। এক ভক্ত লিখেছেন, "আক্কা দেখা শেষ করলাম, আর আমি কীর্তির অভিনয়ে মুগ্ধ! ওর মতো দাপট কেউ দেখাতে পারত না।" আরেক দর্শক বলেছেন, "ভবানীর ওই হাঁটা নিয়ে স্টাডি করা উচিত! রাধিকার সঙ্গে দৃশ্যেও ওর স্ক্রিন প্রেজেন্স নজর কাড়ে!" দর্শকদের এই রিভিউ বুঝিয়ে দিচ্ছে, ‘আক্কা’-য় কীর্তি সুরেশ সত্যিই বাজিমাত করেছেন।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories