যশের সঙ্গে রগরগে দৃশ্যে শ্যুটিং অন্তসত্ত্বা কিয়ারার! ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিল সিদ্ধার্থ?

Published : Oct 08, 2026, 12:15 PM IST
Kiara Advani

সংক্ষিপ্ত

শুটিং চলাকালীনই প্রেগন্যান্ট হওয়ার খবর পান অভিনেত্রী, এদিকে রগরগে দৃশ্যে স্ক্রিন শেয়ার করতে হয় যশের সঙ্গে, শুরু হয় সমালোচনা, বাধ্য হয়ে মুখ খোলেন সিদ্ধার্থ….

কিয়ারা আডবাণীকে নিয়ে ফের চর্চা তুঙ্গে। একদিকে ব্যক্তিগত জীবনে নতুন সুখবর, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। অন্যদিকে, ‘Toxic’-এ যশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এখনও চলছে আলোচনা। ছবির কিছু দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কও তৈরি হয়েছিল। যদিও সেই সময় কিয়ারা নিজেই ঘনিষ্ঠ দৃশ্য কাটার খবরকে ‘অ্যাবসলিউট ননসেন্স’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

আর এই বিতর্কের মাঝেই স্ত্রী কিয়ারার পাশে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবির ট্রেলার প্রকাশের পর কিয়ারার কাজের প্রশংসা করে তিনি তাঁর পরিশ্রম, নিষ্ঠা এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছিলেন। সিদ্ধার্থের কথায়, ছবিটি কিয়ারার অন্যতম সেরা কাজ হতে চলেছে। অন্যদিকে, কিয়ারার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে যশও অভিনেত্রীর পেশাদারিত্বের প্রশংসা করেছিলেন। বিশেষ করে তাঁর কঠিন পরিস্থিতিতেও শুটিং চালিয়ে যাওয়ার মানসিকতা যশকে মুগ্ধ করেছিল।

এখন নতুন করে কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই পুরনো সেই ঘটনা আবার আলোচনায়। ৭ অক্টোবর কিয়ারা ও সিদ্ধার্থ যৌথভাবে দ্বিতীয় সন্তানের আসার খবর জানান। তাঁদের পোস্টে ছিল ছোট্ট শিশুর মোজা এবং পরিবারের সদস্যদের হাত যা তাঁদের প্রথম সন্তান সারায়াহর জন্মের সময়ের ঘোষণার কথাও মনে করিয়ে দিয়েছে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি কিয়ারার পেশাগত জীবনও যে সমান ব্যস্ত, তা স্পষ্ট। আর যশের সঙ্গে তাঁর পর্দার রসায়ন নিয়ে যতই আলোচনা হোক, সেই সময় স্ত্রীর কাজকে প্রকাশ্যে সমর্থন করতেই দেখা গিয়েছিল সিদ্ধার্থকে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Nana Patekar Death: রাজনীতিতে আসার দুর্দান্ত অফার সটান ফিরিয়েছিলেন! এক নজরে নানা পাটেকরের বর্ণময় চরিত্র
Nana Patekar Death: নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বললেন 'অপূরণীয় ক্ষতি'