কাজের চাপ, শেষ কবে স্নান করেছিলেন মনেই করতে পারলেন না লেডি গাগা

Published : Dec 23, 2019, 05:17 PM ISTUpdated : Dec 23, 2019, 05:42 PM IST
কাজের চাপ, শেষ কবে স্নান করেছিলেন মনেই করতে পারলেন না লেডি গাগা

সংক্ষিপ্ত

বছর শেষে ব্যস্ততা তুঙ্গে একাধিক অনুষ্ঠান থেকে ডাক শিল্পীদের শেষ কবে স্নান করেছিলেন ভূলে গেলেন গায়িকা মজার পোস্ট ভাইরাল নেট দুনিয়ায়

বছর শেষ কিংবা শুরু, যেকোনও পার্বনেই তারকাতের ব্যস্ততা তুঙ্গে। একের পর এক শো, রেকর্ডিং সঙ্গে একাধিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক, সব দিক সামলাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা শিল্পীদের। নিত্যদিনের ব্যস্ততার হাল হকিকতের খবর রাখেন তাঁদের অ্যাসিস্টেনেরা। কখন, কবে, কোথায় অনুষ্ঠান সব কিছুই তাঁদের নখ দর্পনে থাকে। তবে কাজের ব্যস্ততার মাঝে অনেক গুরুত্বপূর্ণ কাজই বাদ থেকে যায়। 

আরও পড়ুনঃ ২০১৯ দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে পারবেন না অমিতাভ, খোদ জানালেন ট্যুইটারে

তা বলে স্নান! এমনটাই সম্প্রতি ঘটল এবার লেডি গাগার সঙ্গে। কাজের ফাঁকে তাঁর অ্যাসিস্টেন্স জিজ্ঞেস করল তিনি শেষ কবে স্নান করেছিলেন, স্পষ্টই উত্তর দিলেন গায়িকা-অভিনেত্রী মনে নেই। বছর শেষের সেলিব্রেশন শুরু। একের পর এক অনুষ্ঠানে ডাক পড়ছে তাঁর। এমনই পরিস্থিতিতে এক শহর থেকে অন্য শহরে ঘুরে অনুষ্ঠান করা। কখন থাকছেন কোন ঠিকানায়, তার নেই কোনও ঠিক-ঠিকানা। ফলে সমস্যার মুখে পড়তেই হয় অনেক সময়। 

 

 

সেলিব্রিটিদের ২৪ ঘন্টাই ব্যস্ততা তুঙ্গে থাকে, একটা ডেট পেতে মাথার ঘাম পায়ে পড়ে হাজার হাজার সংস্থার। তারই ইঙ্গিত পাওয়া গেল এবার নেট দুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক মজার পোস্ট শেয়ার করলেন লেডি গাগা। মুহূর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা