Rahul Arunodya Banerjee: সমুদ্রে হারিয়ে গেলেন অভিনেতা রাহুল! পুত্র সহজকে লেখা শেষ আবেগঘন চিঠিতে কী লিখেছিলেন অভিনেতা?

Published : Mar 30, 2026, 09:49 AM IST
Sahoj

সংক্ষিপ্ত

শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে অকালে প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর আগে তিনি তাঁর ১৩ বছরের পুত্র সহজের জন্য ফেসবুকে একটি আবেগঘন চিঠি লিখে যান। সেই চিঠিতে তিনি তাঁর ও স্ত্রী প্রিয়াঙ্কার লড়াই এবং পুত্রের প্রতি তাঁর ভালোবাসার কথা ব্যক্ত করেছেন।

১৩ বছরের পুত্রকে ছেড়ে অকালেই চলে গেলেন অত্যন্ত দক্ষ অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার একটি শুটিংয়ের দৃশ্যের জন্য সমুদ্রে গিয়েছিলন অভিনেতা। আর সেখানেই দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় তাঁর। মাত্র ৪২ বছর বয়সেই অকাল প্রয়াণ হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। স্মৃতি হিসৈবে রেখে দেওয়ার জন্য নিজের ফেসবুক থেকে ছেলের জন্য একটি খোলা চিঠি লেখেন রাহুল বন্দ্যোপাধ্য়ায়। তিনি লেখেন-

"এই চিঠিটা আজকে ‘ফাদারস ডে’ বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম। জীবনেও ‘ফাদারস ডে’, ‘মাদারস ডে’— এ গুলো আলাদা করে জানত না, কিন্তু কুঁজোর যেমন চিৎ হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এ সব উদযাপন করতে ইচ্ছা করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের ১৪ বছর বয়স ছিল, আর আমার ২১। সব ধারাবাহিকে আমরা ভাই-বোন। যে হেতু ছোট, তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের শট নেওয়া হতো। আর আমরা দু’জন সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্টস শিক্ষকের মেয়ে আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরের ছেলে। আমরা দু’জন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না। শুধু জানতাম, মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প কেন বলছি জানো? যদি কখনও তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তা হলে তুমি জানবে তুমি প্রিভিলেজড, যে প্রিভিলেজ একটি ১৪ বছরের মেয়ে এবং একটি ২১ বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে— ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে ইচ্ছে হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন, তিনি হয়তো তোমার বাবা-মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতসকাঁচ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এ রকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি, কী বলো? পরিবার পরিবার যে দিন আমরা প্রথম খবর পাই, তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো? তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেলল। রোজ আমাকে আপডেট দিত, ‘এখন ওর সাইজ আপেলের মতো’, ‘এখন ওর সাইজ আনারসের মতো’, আরও কত কী! তার পর যখন তুমি হলে, তোমার মায়ের আর একটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনও দিন বাজার চলতি বেবিফুড কিনে খাওয়ায়নি। সব নিজের হাতে বানাত। তাতে যদি সারা দিন লাগে, তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে, তা তোমার সিদ্ধান্ত। আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট এস্থেটিক ছবি দেওয়ার পরেও উড়ো কমেন্ট ভেসে আসে ‘লজ্জা করে না আপনার? আপনি কিনা মা?’ না, এ নিয়ে কোনও দুঃখবোধ আছে ভেবো না, গন্ডারের চামড়া ধার নিয়ে তবে সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। শুধু তোমাকে বলছি, তোমার মায়ের লড়াইয়ের একটা আন্দাজ দেওয়ার জন্য। আমরা, সন্তানেরা শুধু মায়ের বুকের ওমটুকু টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন। তোমার মাও রেখেছে। কিন্তু আমি চাইব, তুমি সেই ক্ষতগুলোর শুশ্রূষা করবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সরাতে নাও পারো, তোমার একটু আদরই মায়ের জন্য যথেষ্ট হবে। রাহুল, প্রিয়াঙ্কা এবং সহজ রাহুল, প্রিয়াঙ্কা এবং সহজ এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছে? আমি তোর বাপ (হাঃ হাঃ), দূর সম্পর্কেরই হই, বাপ তো বটে! সেই উপলক্ষে একটু জ্ঞান দেওয়ার অধিকার জন্মে যায়ই। আমি তোমাকে আমার ভাগের সব ক'টা নদী, পাহাড়, জঙ্গল উত্তরাধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাথগুলোকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো এর পর থেকে। আর হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচণ্ড অহংকারের জিনিস। আমার ভাষা। বাংলা। হ্যাঁ, বাংলা ভাষা। আর শুধু সেই বাংলা ভাষা নয়, যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সব ঐশ্বর্য তোমাকে দিয়ে দিলাম। সবই দিয়ে দিলাম, যা যা আমার.." । থাকুক ওয়ালে লেখাটা, এইসব লেখাই তো বাংলা ভাষাকে আরো ভালোবাসতে শেখায়।

তালসারি সমুদ্রসৈকতে শ্যুটিং চলাকালীন একটি দৃশ্যের প্রয়োজনে জলে নামেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই তিনি জলে তলিয়ে যান। সঙ্গে থাকা টেকনিশিয়ান ও ইউনিট সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি—চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে, যদিও ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তদন্তের দাবি উঠেছে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Arunaday Banerjee: রাহুলের বাড়ির সামনে থিকথিক করছিল ভিড়! একে একে আসছিলেন সহকর্মীরা, কী বললেন প্রতিবেসীরা?
Today’s News in Bengali Live: Rahul Arunodya Banerjee - সমুদ্রে হারিয়ে গেলেন অভিনেতা রাহুল! পুত্র সহজকে লেখা শেষ আবেগঘন চিঠিতে কী লিখেছিলেন অভিনেতা?