Aasha Singh Jaiswal: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী আশা সিং জয়সওয়াল! ছেলে জানালেন দুঃসংবাদ

Published : Aug 23, 2026, 10:24 PM IST
Aasha Singh Jaiswal: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী আশা সিং জয়সওয়াল! ছেলে জানালেন দুঃসংবাদ

সংক্ষিপ্ত

বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিং জয়সওয়াল ২২ আগস্ট মুম্বইতে প্রয়াত হয়েছেন। তাঁর ছেলে আকাশ ভরদ্বাজ এই খবর নিশ্চিত করেছেন। তিনি তাঁর মাকে 'কর্মঠ লৌহমানবী' বলে উল্লেখ করে একটি পোস্ট করেন এবং অনুরাগীদের তাঁর কাজ মনে রাখার অনুরোধ জানান।

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিং জয়সওয়াল। তাঁর ছেলে আকাশ ভরদ্বাজ এই খবর নিশ্চিত করেছেন। ২২ আগস্ট মুম্বইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদ সংস্থা ANI-কে আকাশ ভরদ্বাজ জানিয়েছেন, “গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ মুম্বইতে মা মারা যান। আজ সকালে আমরা পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেছি।”

মায়ের স্মৃতিচারণ করে আকাশ ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন, "তিনি একজন কর্মঠ লৌহমানবী (Iron Lady) ছিলেন। আপনারা সবাই তাঁর আত্মার শান্তি কামনা করুন। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজ দেখুন এবং মনে রাখুন, যাতে তাঁর আত্মা যেখানেই থাকুক, এটা জেনে খুশি হতে পারে যে আপনারা এখনও তাঁর কাজ দেখছেন ও মনে রেখেছেন।"

তিনি আরও যোগ করেন, “কারণ তাঁর জীবনে কাজই ছিল সবকিছু। আমি এই বার্তা এই আশাতেই ছড়াচ্ছি যে, তাঁর কর্মই যেন মৃত্যুর পর তাঁকে মোক্ষ এনে দেয়... মৃত্যুর জন্য দুঃখ নয়, বরং পরমানন্দ অনুভব করা, এটাই ছিল তাঁর বার্তা।”

আশা সিং জয়সওয়াল সিনেমা ও টেলিভিশনে তাঁর কাজের জন্য পরিচিত ছিলেন। এছাড়া মিমিক্রি শিল্পী হিসেবেও তাঁর খ্যাতি ছিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তিনি বি. আর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিজ 'মহাভারত'-এ কৃপাচার্যের বোন কৃপীর চরিত্রে অভিনয় করেছিলেন। ২৩ আগস্ট মুম্বইয়ের ভিলে পার্লে ওয়েস্টে অবস্থিত পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। (ANI)

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Urvashi Rautela: পুরনো দিনের কথা মনে করে আবেগপ্রবণ ঊর্বশী! মিস ইউনিভার্স ইন্ডিয়া নিয়ে উত্তেজিত
KBC 2026: ১৮ লাখের চাকরি ছেড়ে কেবিসি-তে, ১ কোটির প্রশ্নে সামান্য ভুলে ৫০ লাখে থামলেন আইআইটি-র যোগেশ