মাহি এক কন্য়া সন্তান, প্রেমিককে নিয় লিভ ইন করেন! বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে কী বললেন অভিনেত্রী

swaralipi dasgupta |  
Published : Jul 03, 2019, 03:26 PM IST
মাহি এক কন্য়া সন্তান, প্রেমিককে নিয় লিভ ইন করেন! বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে কী বললেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

দেব ডি ছবিতে অভিনয় করে ঝড় তুলেছিলেন মাহি গিল এই মুহূর্তে কোনও ছবিতে অভিনয়  না করলেও খবরে রয়েছেন তিনি আর তাও আবার ব্যক্তিগত জীবনের জন্য

দেব ডি ছবিতে অভিনয় করে ঝড় তুলেছিলেন মাহি গিল। এই মুহূর্তে কোনও ছবিতে অভিনয়  না করলেও খবরে রয়েছেন তিনি। আর তাও আবার ব্যক্তিগত জীবনের জন্য। 

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন মাহি গিল। মাহি বলছেন, তিনি বেশ কিছুদিন ধরে বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন। তাঁর আড়াই বছরের  এক কন্যা সন্তানও রয়েছে। তার নাম ভেরোনিকা। যদিও ভেরোনিকা তাঁর নিজের মেয়ে নাকি দত্তক নেওয়া মেয়ে, সে ব্যাপারে কিছু পরিষ্কার করে বলেননি মাহি। 

ছোট্ট ভেরোনিকাকে নিয়ে মুম্বইতেই থাকেন মাহি। বয়ফ্রেন্ড গোয়ার বাসিন্দা। তাই মাঝে মাঝেই গোয়াও বেড়াতে যান তিনি। কিন্তু এই মুহূর্তে বিয়ের কথা ভাবছেন না মাহি গিল। মাহি জানান বিয়ে না করে এভাবে সিঙ্গল মাদার হিসেবেই ভালো আছেন তিনি। সিঙ্গল মাদার হিসেবে তিনি গর্বিতও।  

বিয়ে কবে করবেন সেই প্রসঙ্গে মাহি বলেন, যেদিন মনে হবে সেদিনই বিয়ে করবেন। তিনি বলেন বিয়ে না করেও পরিবার পাওয়া যায়। তাই বিয়ে ব্যাপারটা তেমন প্রয়োজনীয় নয়। 

এই মুহূর্তে বেশ কয়েকটি ওয়েবসিরিজে অভিনয় করছেন মাহি গিল। এছাড়া তাঁকে দাবাং ৩-এ দেখা যাবে বলেও জানা গিয়েছে। মাহি দেব ডি, বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম, সাহেব বিবি অর গ্যাংস্টার, ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ ছবিতে অভিনয় করেছেন তিনি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা