দুর্ঘটনার কবলে মালাইকা অরোরা, দুমড়ে যাওয়া গাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে

Published : Apr 02, 2022, 11:26 PM IST
দুর্ঘটনার কবলে মালাইকা অরোরা, দুমড়ে যাওয়া গাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে

সংক্ষিপ্ত

মুম্বইয়ের খাপোলির কাথে একটি হাইওয়েতে তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মালাইকার গাড়ির। তাঁর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন- তাতেই এই দুর্ঘটনা বলে সূত্রের খবর।

দুর্ঘটনার কবলে অর্জুন কাপুরের প্রেমিকা মালাইয়া অরোরা। এদিন মুম্বইয়ে অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। তবে এই বিষয়ে এখন হাসপাতা বা মুম্বই পুলিশের পক্ষ থেকে কিছু জানান হয়নি। হাসপাতাল সূত্রের খবর দুর্ঘটনার কারণে চোট পেয়েছেন তিনি। তবে সেই চোট খুবই সামান্য। 

সূত্রের খবর মুম্বইয়ের খাপোলির কাথে একটি হাইওয়েতে তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মালাইকার গাড়ির। তাঁর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন- তাতেই এই দুর্ঘটনা বলে সূত্রের খবর। মালাইকার কয়েকটি বেশ কয়েকটি স্ট্রিচ পড়েছে বলেও সূত্রের খবর। তবে মাথার চোট তেমন গুরুতর নয়। রবিবার অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এদিন একটি ফ্যাশান ইভেন্ডে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখান থেকে ফেরার সময়ই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তবে এই দুর্ঘটনায় আরও কোনও ব্যক্তি আহত হয়েছেন কিনা তা নিয়ে মুখ খোলেনি মুম্বই পুলিশ। 

এমনিতেই আলোচনার শীর্ষ থাকেন মালাইকা। আরবাজ খানকে ছেড়ে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরি করায় যথেষ্ট সমালোচনা হয়েছিল তাঁকে নিয়ে। কিন্তু সেসব পাত্তা না নিয়ে তিনি নিজের মত করেই নিজের জীবন কাটাতে অভ্যস্ত। সোশ্যাস মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল হলেও ট্রোল্ড হতে হয়েছে তাঁকে। কিন্তু সেসব সমালোচনা দূরে রেখেই চলেন তিনি। একটা সময় এমটিভির জনপ্রিয় হোস্ট ছিলেন তিনি। পরবর্তীকালে আইটেম সং-এও সিলভার স্ক্রিক কাঁপিয়েছেন। বর্তমানে তাঁকে তেমনভাবে সিলভার স্ক্রিনে দেখা যায় না। তিনি ফ্যাশান জগতেই ব্যস্ত থাকেন। 


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা