
শুরু হয়ে গেল ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি। ডিসেম্বরে শীতের শহরে ১৬-২৩ পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার সিনেমার এই উৎসবে একাধিক নতুন ভাবনার সংযোজন হতে চলেছে। এবার বন্দে মাতরম-র ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে ফিল্ম ফেস্টিভ্যালে। তেমনই এবার বদলে যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কারের ট্রফির নকশা।
জানা যাচ্ছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ বন্দে মাতরম-র ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ পর্ব রাখার প্রস্তাব এসেছে। এই প্রস্তাবটি দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অথবা কার্টেন রেজারে বিশেষ কোরাস পরিবেশনার মাধ্যমে গানটির ১৫০ বছর পূর্তি স্মরণ করার পরিকল্পনা আছে। এই গান পরিবেশনার জন্য আলাদা করে একটি বিশেষ গানের দল তৈরি করা হতে পারে। গানটির ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে অনুষ্ঠানটি সাজনোর হতে পারে। তবে, এই অনুষ্ঠানে কে অংশ নেবেন, কারা গান গাইহেন বা কীভাবে পরিচালনা করা হবে সে সব নিয়ে আপাতত কিছুই চূড়ান্ত হয়নি।
এরই সঙ্গে জানা যাচ্ছে, এবার বদলে যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কারের ট্রফির নকশা। উঠেছে এই প্রস্তাব। ২০১৪ সালের চলচ্চিত্র উৎসবটি প্রতিযোগিতামূলক রূপ নেওয়ার সময় এই নকশাটি চালু হয়েছিল। এবার বদল হতে চলেছে সেই নকশা। সে যাই হোক, আপাতত শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
প্রসঙ্গত, আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে বেশ কিছু নতুন ভাবনার সংযোজন থাকার সম্ভাবনা আছে। এসেছে এমনই প্রস্তাব। এবার 'বন্দে মাতরম' গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পরিবেশনের পরিকল্পনা করা হয়েছে। আপাতত তা চূড়ান্ত হয়নি। এদিকে এবার পুরস্কারের ট্রফির নকশাতেও বদল আসতে চলেছে মনে শোনা যাচ্ছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.