একই ফ্রেমে তিন দলের তিন তারকা, রাজনৈতিক রং ভুলে পার্লামেন্টে পোজ মিমির

Published : Feb 02, 2020, 12:23 PM ISTUpdated : Feb 02, 2020, 12:29 PM IST
একই ফ্রেমে তিন দলের তিন তারকা, রাজনৈতিক রং ভুলে পার্লামেন্টে পোজ মিমির

সংক্ষিপ্ত

রাজনৈতিক রং ভলে পোজ মিমির বাজেটের আসরে মিমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

শনিবার প্রকাশ্যে এল ২০২০ বাজেট। সেই বাজেটের আসরেই উপস্থিত ছিলেন তৃণমুল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন বেলা বারোটা থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেন। এই বাজেট নিয়েই প্রহর গুণছিলেন সকলেই। নয়া কী চমক থাকতে চলেছে এবার। কোন খাতে কোন টাকা বরাদ্দ হল সেই দিকেই তাকিয়ে সকলেই। 

আরও পড়ুনঃ অন্নপ্রাশনের দিনেই প্রথমবার, মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা

এই উপলক্ষ্যেই পার্লামেন্টে হাজির দেশের সংসদেরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি মিমি চক্রবর্তীও। সকলের সঙ্গে এদিন বাজেটে হাজির হয়েছিলেন তিনি। বাজেট পেশ হওয়ার পরই শুরু দেশ জুরে তর্জা। কোথায় থাকছে খামতি, কোথায় কোথায় মানুষের ক্ষোভ থেকে গেল, সবই প্রকাশ্যে আসতে থাকে বাজেট পেশ হওয়ার পর থেকেই। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর অনেক শিল্পী জগতের মানুষই সাংসদ হয়েছে।

 

 

সেই সূত্রেই একে অন্যের খুবই কাছের। অভিনয় জগত আলাদা জায়গায় আর রাজনৈতিক রঙ আলাদা জায়গায়। এবার তা প্রমাণ করলেন মিমি চক্রবর্তী। বাজেটের আসরে পার্লামেন্টে উপস্থিত থেকে তিনি অবসরে ছবি তুললেন কংগ্রেসের সাংসদ সুপ্রিয়া সুলে ও বিজেপির সাংসদ কিরণ খেরের সঙ্গে। সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার করেল মিমি। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা