গাছ লাগিয়ে নাম রাখলেন 'মিমি-গাছ'! বারুইপুর ঘুরে দেখে কী বললেন তারকা-সাংসদ

swaralipi dasgupta |  
Published : Jun 04, 2019, 10:23 PM ISTUpdated : Jun 04, 2019, 10:24 PM IST
গাছ লাগিয়ে নাম রাখলেন 'মিমি-গাছ'! বারুইপুর ঘুরে দেখে কী বললেন তারকা-সাংসদ

সংক্ষিপ্ত

যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন মিমি চক্রবর্তী সাংসদ নির্বাচিত হওয়ার পরে প্রথমবার বারুইপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন মিমি বুধবার বিশ্ব পরিবেশ দিবস। তাই পরিবেশকে কী ভাবে সুস্থ রাখা যায় সে সব নিয়েও কথা বললেন তারকা সাংসদ

যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন মিমি চক্রবর্তী। সাংসদ নির্বাচিত হওয়ার পরে প্রথমবার বারুইপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন মিমি। বুধবার বিশ্ব পরিবেশ দিবস। তাই পরিবেশকে কী ভাবে সুস্থ রাখা যায় সে সব নিয়েও কথা বললেন তারকা সাংসদ। 

এদিন বারুইপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখে মিমি জানান, তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। বারুইপুরের উন্নয়ন নিয়েও তিনি ভাবছেন। এই দিন এলাকা ঘুরে দেখার সঙ্গে মিমি গাছও লাগান। নিজে হাতে গাছ রোপণ করে সেই গাছের নাম করণ করেন নিজেই। গাছ লাগিয়ে মিমি  বলেন, "এই গাছের নাম মিমি গাছ।" 

মিমি বারুইপুরের মানুষের উদ্দেশে বলেন, "আমাদেরকেই পরিবেশের সুরক্ষার দিকটা দেখতে হবে। আপনারা সেই জন্য বেশি করে গাছ লাগান।" 

মিমি চক্রবর্তী বলেন, "আমরা সবাই অনেক বড় বড়  কাজের কথা বলি। কিন্তু এর মাঝে ছোট ছোট কাজগুলির কথা ভুলেই যাই। সেগুলির দিকে নজর রাখতে হবে। আমরা কলকাতায় থাকি বলে সেভাবে গাছ লাগাতে পারি না। কিন্তু এই সব জায়গায় আমরা সহজেই গাছ লাগাতে পারি।" 

এছাড়াও বারুইপুরের মানুষের অন্যান্য কী কী সমস্যা রয়েছে, তা-ও ঘুরে দেখেছেন মিমি। মিমি জানান, "এখন থেকেই জায়গা পরিদর্শন করে না দেখলে বুঝতে পারব না। আমি এখানকার কী কী সমস্যা তা গোড়া থেকে বুঝতে চাইছি।  ইদ উপলক্ষে নব নির্বাচিত সাংসদ এদিন শুভেচ্ছা জানান। "

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের