Nana Patekar: ৩৫ বছর স্ত্রীর থেকে দূরে থাকলেও ডিভোর্স হয়নি নানা পটেকরের, কারণ কী মণীষা কৈরালা?

Published : Oct 08, 2026, 09:08 PM IST

Nanan Patekar Marriage Life: প্রয়াত নানা পাটেকর। ৩৫ বছর স্ত্রী নীলকান্তির থেকে আলাদা থাকলেও হয়নি বিবাহবিচ্ছেদ। 'অগ্নিসাক্ষী'-র পর মনীষা কৈরালার সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন, শোকপ্রকাশ করলেন মনীষা। জানুন বিস্তারিত।

PREV
18
নানা পাটেকরের সম্পর্ক নিয়ে গুঞ্জন

সিলভারস্ক্রিনে দাপুটে অভিনেতা নানা পাটেকর। ৭৫ বছর বয়সেই থমকে যায় জীবন। কিন্তু তারপরেও ফিরে ফিরে আসে নানা পটেকরের সম্পর্ক নিয়ে গুঞ্জন। দুর্দান্ত অভিনেতা। সোশ্য়াল মিডিয়ায় জনপ্রিয় হলেও তাঁর ব্যক্তিগত জীবন কিন্তু অন্তরালেই রাখতে চাইতেন অভিনেতা। স্ত্রী-দাম্পত্য নিয়ে খুব কমই কথা বলেছেন।

28
৩৫ বছর আলাদা থাকলেও ডিভোর্স নয়!

নানা পাটেকরের স্ত্রী নীলকান্তি পটেকর। ৩৫ বছর স্বামী-স্ত্রী আলাদা থাকলেও তাদের আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। যা নিয়ে বলিউডের অন্দরেও আলোচনা হত। কিন্তু তাতে তেমন কোনও গুরুত্ব দেননি নানা পটেকর।

38
নানা পাটেকরের স্ত্রী

নানা পটেকরের স্ত্রী নীলকান্তি পটেকর। তিনি অভিনেত্রী। মূলত মারাঠি সিনেমাতে অভিনয় করতেন। ১৯৮৯ সালে মারাঠি ছবি আত্মবিশ্বাস-এর জন্য মহারাষ্ট্র সরকার তাঁকে সেরা অভিনেত্রীর পুরস্কার দিয়েছিল। নানা-নীলকান্তু দুজনেই তাঁদের ব্যক্তিগত জীবন প্রচারের বাইরে রাখার চেষ্টা করেছিলেন।

48
আলাদা থাকলেও সম্পর্ক অটুট

নানা-নীলকান্তি ৩৫ বছর আলাদা থাকতেন। কিন্তু তারপরেও তাঁরা আইনি বিচ্ছেদ নেননি। বিয়ে ভাঙেননি। আলাদা থাকলেও তাঁর জীবনে নীলকান্তির অবদানের কথা বারবার স্মরণ করেছেন।

58
দাম্পত্যে দূরত্বের কারণ কী?

কী কারণে নানা-নীলকান্তির দাম্পত্যে এই দূরত্ব? তা নিয়ে টিনসেল টাউনে রয়েছে গুঞ্জন। অনেকেই বলেছেন মনীষা কৈরালার সঙ্গে নানা পাটেকরের সম্পর্কের কারণেই এই দূরত্ব। যদিও অন্য কথা বলেন নানা পাটেকর। মণীষা কৈরালার সঙ্গে তাঁর সম্পর্ক যেমন অস্বীকার করেননি, তেমনই সেই সম্পর্কের জন্যই দাম্পত্যে দূরত্ব- তা স্বীকারও করেননি নানা।

68
নানার কথা

নানা পাটেকর জানিয়েছেন, তাঁর আর নীলকান্তির স্বভাব ও চিন্তাভাবনায় যথেষ্ট পার্থক্য ছিল। তাঁর সেইক্ষেত্রেই তাঁরা পরস্পরের প্রতি সম্মান বজায় রেখেই আলাদা থাকতেন। তিনি কিন্তু আজীবন নীলকান্তিকে স্ত্রীর মর্যাদা দিয়ে গেছেন।

78
মনীষা কৈরালার সম্পর্ক

নানা পাটেকর এবং মনীষা কৈরালা একসঙ্গে 'অগ্নিসাক্ষী' ছবিতে কাজ করেছিলেন। নব্বইয়ের দশকে তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। তবে সেই সম্পর্কের কারণেই নানা ও স্ত্রী নীলকান্তি আলাদা হয়েছিলেন কি না, তা অবশ্য আজও জানা যায় না।

88
মনীষা কৈরালার শ্রদ্ধা

নানার প্রয়াণের পর সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন মনীষা। তিনি লিখেছেন, "একজন মহান অভিনেতা, অসাধারণ ব্যক্তিত্ব এবং অভিনয়জগতের এক স্তম্ভের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। চলচ্চিত্রে তাঁর অবদান এবং নিজের শিল্পের প্রতি তাঁর নিষ্ঠা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।"

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories