তখন প্রহর গুনছে শহর, মহালয়ার কয়েক মুহুর্তে আগে নিখিলের আবেগঘন পোস্ট

Published : Sep 28, 2019, 05:24 PM ISTUpdated : Sep 28, 2019, 05:25 PM IST
তখন প্রহর গুনছে শহর, মহালয়ার কয়েক মুহুর্তে আগে নিখিলের আবেগঘন পোস্ট

সংক্ষিপ্ত

মহালয়ার রাতে নিখিলের আবেগঘন পোস্ট নুসরতের সঙ্গে ছবি শেয়ার করলেন নিখিল মহালয়ার রাতে তাঁরাও জাগলেন  একে অন্যকে চোখে হারিয়ে এই জুটিই এখন হিট

শহর কলকাতা তথা বাঙালির তখন রাত জাগার পালা। কুমোরটুলিতে উপচে পড়া ভিড়। বৃষ্টি উপেক্ষা করেই একের পর এক ঠাকুরের প্রবেশ মণ্ডপে। এমনই সময় মহালয়া শোনার অপেক্ষায় প্রহর গুণছিল সকলেই। সেই তালিকা থেকে বাদ পড়লেন না নিখিল-নুসরতও। মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় করে বসলেন একটি পোস্ট।

আরও পড়ুনঃ আত্মরক্ষার করতে মাথায় রাখুন তিনটি বিষয়, টিপস দিলেন কোয়েল মল্লিক

তাঁদের সম্পর্কের কথা সকলেরই জানা। দীর্ঘ চার বছর ধরে একে অন্যের সঙ্গে থাকারপর সাত পাকে বাঁধা পড়েন নিখিল ও নুসরত। সেই বিয়ের সাক্ষীও থেকে গোটা শহরবাসী। স্ত্রী নায়িকা তথা সাংসদ। স্বামী ব্যবসায়ী ফলে একে অন্যের কর্মজগত থেকে বহুদুরে থাকলেও তাঁরা মানসিকভাবে একে অপরকে চোখে হারায়। 

 

 

শুক্রবার মধ্যে রাতে নিখিলের পোস্ট থেকে তা আরও একবার প্রমান হয়ে গেল। তিনি সাদা কালোর একটি ছবি শেয়ার করে লিখলেন তাঁর চাউনির প্রতিফলন পাওয়া যায় নুসরতের ঠোটের হাসিতে। সম্প্রতি নুসরত প্রকাশ্যে নিয়ে এসেছে তাঁর বিয়ের একটি ভিডিও। সেখানেই ধরা পড়েছিল বোদরুমের স্মৃতিঘন মুহুর্ত। 

আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনায় টলি-তারকাদের দেবীরূপে পোস্ট, মুহুর্তে ভাইরাল দেবী রুপেন সেলেব সেল

এক সপ্তাহের মধ্যেই এক মিলিয়ন ভিউ ছাড়ালো সেই ভিডিও। বিয়ের পর সাংসদ, সেখান থেকে আবারও ফেরা সিনেমার পর্দায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবির লুক। জিতের বিপরীতেই অসুর ছবিতে দেখা যাবে নুসরতকে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা