সম্পর্কের জটিলতা, অসম প্রেম, কোন ইঙ্গিত দিচ্ছে 'ওহ! মাদার' সিজন-২

Published : Sep 06, 2019, 09:46 AM IST
সম্পর্কের জটিলতা, অসম প্রেম, কোন ইঙ্গিত দিচ্ছে 'ওহ! মাদার' সিজন-২

সংক্ষিপ্ত

ওয়েব সিরিজ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে হিন্দির পাশাপাশি বাংলা ওয়েব সিরিজও এখন পাল্লা দিয়ে বাড়ছে 'ওহ! মাদার' ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবার 'ওহ! মাদার' সিজন-২ নিয়ে এসেছে আড্ডাটাইমস  

ওয়েব সিরিজের চাহিদা এখন তুঙ্গে। হিন্দির পাশাপাশি বাংলা ওয়েব সিরিজ গুলিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আড্ডাটাইমস-এর 'ওহ! মাদার' ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার পালা 'ওহ! মাদার' সিজন-২ -এর। মূলত ব্ল্যাক কমেডির ওয়েব সিরিজ এটি।

সিজন-২-এর গল্পটি শুরু হয়েছে সিজন-১ -এর গল্পটি যেখানে শেষ হয়েছিল। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন যে সমস্ত কলেজ পড়ুয়ারা তারা এখন প্রত্যেকেই বড় হয়েছেন। তবুও পাবলো প্রিয়াঙ্কা-কে প্রেম নিবেদন করতে বার বার ব্যর্থ হচ্ছে। সৌরভ এবং দিয়া তাঁদের বিবাহিত জীবন টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু দিয়ার জীবনে অসংখ্য পুরুষ সঙ্গী রয়েছে, যা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সৌরভ। অন্যদিকে শিপ্রা, সৌরভ এবং দিয়া-র বাচ্চার দায়িত্ব তুলে নিয়েছে। এছাড়া এই সিজিনে উঠে এসেছে ড্রাগ পাচারকারী ই জে অন্ধকার কালো অতীত। সব মিলিয়ে টান টান উত্তেজনাতে ভরপুর 'ওহ! মাদার' সিজন-২ এর এই ওয়েব সিরিজ। সৌরভ, দিয়া, পাবলো, প্রিয়াঙ্কা ও শিপ্রা-র জীবনের কাহিনি জানতে হলে দেখতে হবে 'ওহ! মাদার' সিজন-২।

এই সিরিজটিতে অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, ডিউক বোস, বিদিপ্তা চক্রবর্তী প্রমুখরা। সিরিজটিতে মিউজিক দিয়েছেন শুভগত সিংহ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সিরিজটি। দেখা যাবে আড্ডাটাইমসে। হিন্দি ও বাংলা দুটি ভাষাতেই দেখা যাবে সিরিজটি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা