গুরুতর চোট পেলেন পঙ্কজ ত্রিপাঠী! এখন কেমন আছেন তিনি

swaralipi dasgupta |  
Published : Jun 26, 2019, 04:37 PM ISTUpdated : Jun 26, 2019, 06:04 PM IST
গুরুতর চোট পেলেন পঙ্কজ ত্রিপাঠী! এখন কেমন আছেন তিনি

সংক্ষিপ্ত

ছবির শ্য়ুটিং নিয়ে বেশ ব্য়স্ত পঙ্কজ ত্রিপাঠী তার মাঝেই গুরুতর চোট পেলেন তিনি প্রথমটায় বুঝতে না পারলেও পরে বুঝলেন ভালই চোট পেয়েছেন

এই মুহূর্তে কপিল দেবের বায়োপিক ৮৩-র শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তার মাঝেই হঠাৎ গুরুতর চোট পেলেন তিনি। বাইক চালাতে গিয়ে তিনি এই চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কাঁধে ও হাতে প্রথমে চোট পান তিনি। চোট তেমন গুরুতর নয়, এই ভেবেই তিনি পরিবারের সঙ্গে স্কটল্যান্ডে ছুটি কাটাতে যান। এই ছুটি কাটানোর প্ল্যান পরিবারের সঙ্গে আগে থেকেই পঙ্কজের ছিল। তাই চোট সামান্য ভেবে তিনি আর বাতিল করেননি। কিন্তু পরে দেখেন পেটে মারাত্বক যন্ত্রণা শুরু হয়েছে। আবার চেক আপ করলে দেখা যায়, তাঁর পাঁজরের  তিনটি হাড়ে চির ধরেছে। তার চিকিৎসা শুরু হলেও, বাড়ি ফিরেই কাজে যোগ দেন পঙ্কজ ত্রিপাঠী। এই মুহূর্তে তিনি লন্ডনে ৮৩-র ছবির শ্যুটিং-এ ব্যস্ত।

তিনি বলেছেন, চিকিৎসকের কথা মতো ভারী জিনিস তুলছেন না তিনি। এছাড়া পাঁজরে যাতে নতুন করে কোনও আঘাত না লাগে সেদিকে নজর রাখছেন তিনি। ছবির সেটেও তাঁর প্রতি বিশেষ খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছেন পঙ্কজ। এছাড়া রণবীর সিং সম্পর্কেও বলেছেন যে তিনি খুব সহযোগিতা করছেন। মাঝে মধ্যেই খোঁজ খবর নিচ্ছেন শরীরের। 

ছবির সেটে পঙ্কজের জন্য একজন ফিজিওথেরাপিস্টের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, ৮৩-তে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা