পলাতক অরূপ বিশ্বাস, কী কী উদ্ধার হল বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটের রহস্যময় ঘর থেকে?

Published : Jun 11, 2026, 09:27 AM ISTUpdated : Jun 11, 2026, 10:48 AM IST
Swarup Biswas

সংক্ষিপ্ত

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বেহালার ফ্ল্যাটে পুলিশি হানা। তল্লাশিতে একটি রহস্যময় ডিজিটাল লকযুক্ত ঘর থেকে বিপুল নথি, ১৪টি মোবাইল ও ২টি আইপ্যাড উদ্ধার হয়েছে। 

মেসি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের অস্বস্তি ক্রমে বেড়েই চলেছে। শোনা যাচ্ছে তিনি পলাতক। তবে, বিভিন্ন সূত্র থেকে আসছে বিভিন্ন খবর। কেউ যেমন বলছে তিনি পতালক, তেমনই কেউ দাবি করছেন তিনি থানায় হাজিরা দিচ্ছেন না। এই বিতর্কের মাঝে সামনে এল আরও এক চমকপ্রদ তথ্য।  

বিশ্বাস ব্রাদার্স-র ডেরায় সদ্য হানা দিয়েছে পুলিশ। বেহালার সাহাপুর কলোনিতে বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটে সদ্য হাজির হয়েছিল পুলিশ বাহিনী। সেখানে সপরিবারে থাকতেন স্বরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, দুপুর ১২টা থেকে ফ্ল্যাটের ভিতর তল্লাশি শুরু হয়। এই কলোনির ৩ এবং ৪ তলায় ২টো ফ্ল্যাট আছে। যার একটি রুমের ভিতর মিলেছে রহস্যময় ঘর। সেটা ভাঙতে কাঠ মিস্ত্রি ও চাবি ভাঙার লোক আনতে হয়েছিল। ছিল ডিজিটাল লক। উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণে নথি ও ইলেকট্রনিক গ্যাজেট। এছাড়া উদ্ধার হয়েছে ১৪টি সচল মোবাইল। সঙ্গে ২ টি আইপ্যাড পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া সকল নথিগুলো গিল্ড সংক্রান্ত বলেই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তের পর।

ভোটে বিজেপির জয় লাভের পর থেকে টলিপাড়ার চিত্রটা যেন পুরো বদলে গিয়েছে। এতদিন যারা ভয় পেয়ে চুপ ছিলেন তারা সকলেই মুখ খুলছেন। ভুড়িভুড়ি অভিযোগ উঠেছে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে। অরুপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে এক সঙ্গে বিশ্বাস ব্রাদার্স নামে ডাকা হয়ে থাকত। এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন টলিউডে রাজ করেছে তারা। সে কারণে কার্যত সকলে চুপ ছিল। কিন্তু, পালাবদলের পর মুখ খুলতে শুরু করেছে টেকনিশিয়ান থেকে শিল্পী সকলে। তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। স্বরূপ বিশ্বাসকে আটক করেছে পুলিশ। চলছে ঘটনার তদন্ত। স্বরূপ বিশ্বাসকে নিয়ে টেকনিশিয়ান অফিসে হানা দিয়েছে পুলিশ। তারপর স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুর ও বেহালা ফ্ল্যাটে তল্লাশি করেছে পুলিশ। বর্তমানে চলছে সব ঘটনার তদন্ত।  

 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Bandar Box Office: প্রশংসা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ববির 'বান্দর'! ৬ দিনে আয় কত?
Kevin Jonas: নিক-প্রিয়াঙ্কার প্রথম ডেটে বমি করে ফেলেছিলেন কেভিন! কেন এমন হল?