
একের পর এক খুশির খবরে ডগমগ টলিউড! কিছুদিন আগেই ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক। এর আগে মা হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। এবার নাকি মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে এক টলিউডের গায়িকাকে ঘিরে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি গায়িকার তরফে। ঘনিষ্ঠ মহলের দাবি এখনও পর্যন্ত এই খবর সামনে আনতে চাইছেন না শিল্পী। শারীরিক পরিবর্তনও এখনও খুব একটা স্পষ্ট না হওয়ায় বিষয়টি আড়ালেই রাখা সম্ভব হয়েছে।
শোনা যাচ্ছে, পারিবারিক রীতি ও বিশ্বাসের কারণেই নির্দিষ্ট সময়ের আগে খবর প্রকাশ করতে নারাজ সঙ্গিত শিল্পী। অনেকেই গর্ভাবস্থার প্রথম কয়েক মাস বিষয়টি ব্যক্তিগত রাখার চল রয়েছে। সেই প্রথাকেই গুরুত্ব দিচ্ছেন বলেই মনে করা হচ্ছে। ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন এই গায়িকা। তাই তাঁর জীবনের এমন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়েও নীরবতা বজায় রাখা অস্বাভাবিক নয়। তবে জল্পনা থামছে না। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, বিয়ের প্রায় দু'বছর পর নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি।
এই গায়িকার ব্যক্তিগত জীবন আগেও আলোচনায় এসেছে। প্রথম দাম্পত্য সুখের না হওয়ায় বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তিনি। পরে একটি গানের অনুষ্ঠানে পরিচয় হয় বর্তমান সঙ্গীর সঙ্গে। সম্পর্কের খবর প্রকাশ্যে না এনে একেবারে বিয়ের দিনেই সবাইকে চমকে দেন তাঁরা। উল্লেখযোগ্য বিষয়, তাঁর বর্তমান স্বামীরও এটি প্রথম বিয়ে নয়। এখন দেখার বিষয়, জল্পনার অবসান ঘটিয়ে কবে আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানান এই জনপ্রিয় শিল্পী। ততদিন পর্যন্ত টলিপাড়ায় কৌতূহল থাকছেই।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.