বিয়ের আগে রাজকীয় প্রি-ওয়েডিং শ্যুট নিখিল-নুসরতের! সেই ভিডিও এবার প্রকাশ্যে

swaralipi dasgupta |  
Published : Jul 02, 2019, 03:14 PM IST
বিয়ের আগে রাজকীয় প্রি-ওয়েডিং শ্যুট নিখিল-নুসরতের! সেই ভিডিও এবার প্রকাশ্যে

সংক্ষিপ্ত

তুরষ্কের বোদরুম শহরে গিয়ে বিয়ে সেরেছেন নুসরত জাহান ও নিখিল জৈন বেশ রাজকীয় কায়দায় বিয়ে সেরেছেন বসিরহাটের সাংসদ বিয়ের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ভাইরাল

তুরষ্কের বোদরুম শহরে গিয়ে বিয়ে সেরেছেন নুসরত জাহান ও নিখিল জৈন। বেশ রাজকীয় কায়দায় বিয়ে সেরেছেন বসিরহাটের সাংসদ। বিয়ের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ভাইরাল। কিন্তু বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুটেও যে কোনও কমতি ছিল না তাও এবার সামনে এল। 

নিখিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও শেয়ার করেন। ভিডিওর প্রতিটি মুহূর্ত নিখিল ও নুসরেতর প্রেমে ভরা। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে দুজনের প্রেমের রসায়নও দারুণ। কখনও লেহেঙ্গায়, কখনও আবার গাউনে বরাবরের মতোই সুন্দর লাগছিল নুসরতকে। নুসরতের পাশে মানানসই নিখিলও। এই ভিডিওটি শ্যুট করা হয়েছে রায়চক অন গ্যাঞ্জেসে। 

ভিডিওর ক্যাপশনে নিখিল লিখেছেন, এই গল্পটা এখন সব সময়ের। আমি প্রতিজ্ঞা করলাম। 

 

 

তুরষ্ক থেকে বিয়ে করে এসে কলকাতাতেও বেশ কিছু মারোয়াড়ি রীতি পালন করেছেন নুসরত ও নিখিল। বাড়িতে প্রবেশ করার সময়ে রীতি অনুযায়ী নুসরতকে কোলে নিয়ে বাড়িতে ঢোকেন নিখিল জৈন। 

আলিপুরে একটি ফ্ল্যাটে বাসা বেঁধেছে কপোত কপোতী। নিখিলের পৈতৃত বাড়ির কাছেই এই বাড়ি। নিজে হাতে এই ফ্ল্যট সাজিয়েছেন নিখিল ও নুসরত। নুসরতের ননদও এই ফ্ল্যাট সাজিয়েছেন। আগামী ৪ জুলাই কলকাতায় গ্র্যান্ড রিসেপশন দেবেন নিখিল জৈন ও নুসরত জাহান। এইদিন রাজনৈতিক মহল ও টলি পাড়ার অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা