টাকায় মোড়া চাট খাচ্ছেন প্রিয়ঙ্কা, দৌলত কি চাটের ছবি তুললেন রাজকুমার

Published : Nov 06, 2019, 04:39 PM IST
টাকায় মোড়া চাট খাচ্ছেন প্রিয়ঙ্কা, দৌলত কি চাটের ছবি তুললেন রাজকুমার

সংক্ষিপ্ত

শ্যুটিং-এর ফাঁকে রেস্তোরা মুখো প্রিয়ঙ্কা-রাজকুমার খেলেন টাকায় মোড়া এক থালা চাট ছবি তুলে দিলেন রাজকুমার রাও মুহুর্তে ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

কথায় বলে টাকা থাকলে কি না হয়। তবে এবার প্রসঙ্গ টাকা দিয়েও কত কী হয়। সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করলেন প্রিয়ঙ্কা তাকে বলে এক কথায় টাকা খাওয়া। না, টাকার বিনিময় খাবার নয়, স্বয়ং টাকা দিয়েই তৈরি খাবার। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করা মাত্রই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়া। 

বর্তমানে প্রিয়ঙ্কা চোপড়া রয়েছেন দিল্লিতে রাজকুমারের সঙ্গে চলছে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং। কিন্তু দিল্লিতে বর্তমানে দূষমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে শ্যুটিং করা সম্ভব হচ্ছে না। তারই মাঝে খানিকটা সময় নিজেদের জন্য বেড় করে নিয়ে রেস্তোরা মুখো হয়েছিলেন ছবির দুই তারকা। সেখানেই প্রিয়ঙ্কার পাতে আসে দৌলত কি চাট। ছবি তুলে দেন রাজকুমার রাও। সেই ছবিই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল মুহুর্তে। 

 

 

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে প্রিয়ঙ্কা। সম্প্রতি দূষণের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় দিল্লিতে অনেকেই মাস্ক ব্যবহার করছেন। বর্তমানে প্রিয়ঙ্কা ব্যস্ত দ্য হোয়াইট টাইগার ছবির শ্যুটিং নিয়ে। সেই সুবাদেই বর্তমানে দিল্লিতে রয়েছেন প্রিয়ঙ্কা। এই ছবির শ্যুটিং করার সময়ই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রিয়ঙ্কা। যেখানে দেখা যায় মুখে মাস্ক পরে রয়েছেন তিনি। সঙ্গে লেখেন, এখানে ছবির শ্যুটিং করা খুব কঠিন, এখানে এমন পরিস্থিতির সন্মুখীন হতে হয় সবাইকে তা কল্পনাও করতে পারছি না। সবাই সাবধানে থাকুন। 

প্রিয়ঙ্কার এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই তাঁকে নেটিজেনজের তোপের শিকার হতে হয়। পুরোনো প্রসঙ্গ টেনে নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন, ধুমপানের সময় এই জ্ঞান কোথায় ছিল! শুধু তাই নয়, প্রিয়ঙ্কার শ্বাসকষ্ট রয়েছে, তিনি কীভাবে সিগারেট পান করতে পারেন। ফলেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রশ্ন করা হল, সিগারেট পান করার সময় কী মাস্ক পরেন!

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী