পর্দার পাশাপাশি কামাল দাম্পত্য জীবনেও, সত্তর বছর বয়সে আবার বাবা হচ্ছেন রিচার্ড গেয়ার

Published : Nov 06, 2019, 03:22 PM IST
পর্দার পাশাপাশি কামাল দাম্পত্য জীবনেও, সত্তর বছর বয়সে আবার বাবা হচ্ছেন রিচার্ড গেয়ার

সংক্ষিপ্ত

৩৫ বছর বয়সী আলেকজেন্দ্রা সিলভা-কে বিয়ে করেছিলন জনপ্রিয় এই অভিনেতা ২০১৫ সাল থেকেই ডেট করছিলেন তাঁরা চলতি বছরের শুরুর দিকে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান এরপর আবারও সন্তানসম্ভবা  আলেকজেন্দ্রা

গত বছরেই ৩৫ বছর বয়সী আলেকজেন্দ্রা সিলভা-কে বিয়ে করেছিলন জনপ্রিয় এই অভিনেতা। ২০১৫ সাল থেকেই ডেট করছিলেন তাঁরা। চলতি বছরের শুরুর দিকে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান। এরপর আবারও সন্তানসম্ভবা  আলেকজেন্দ্রা। এই খবর সামনে আসতেই তা শিরোনামে আসে। শিরোনামে আসার মতই খবর এটি। স্পেনের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছরে আলেকজেন্দ্রা ও রিচার্ড গেয়ার-এর দ্বিতীয় সন্তান জন্ম নেবে।

আরও পড়ুন- তৃণমূলকে রুখতে সঙ্গে রাখুন তরোয়াল, বিতর্কিত মন্তব্য অভিনেত্রী কাঞ্চনার

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি করেন রিচার্ড স্ত্রী আলেকজেন্দ্রা। সেই পোস্টে তিনি লিখেছেন, আমাদের জন্য এটি খুব বিশেষ সময়, আমাদের মধ্যে আসা নতুন অতিথির জন্য আশীর্বাদ চেয়েছি ধর্মগুরু দলাই লামার কাছে।

আরও পড়ুন- রাজকে ছেড়ে কাকে চুমু খাচ্ছেন শুভশ্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমানে জনপ্রিয় এই অভিনেতার বয়স ৭০ বছর। এর আগে কেরি লাওয়েলের সঙ্গে সম্পর্ক ছিল রিচার্ডের। তাদের রয়েছে একটি সন্তানও। যাঁর বয়স বর্তমানে ১৯ বছর। সেই হিসেব অনুযায়ী, আকর্ষনীয় অভিনেতা রিচার্ড এবার তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা