Rahul Banerjee: রাহুলের মৃ্ত্যুর বিচার চেয়ে থানায় গেলেন প্রিয়াঙ্কা, প্রসেনজিৎ, ঋতুপর্ণারা! FIR করা হবে ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে

Published : Apr 04, 2026, 03:18 PM IST
when taken to nearby clinic Rahul Arunoday Banerjee was alive says Bhole Baba Par Karega producers

সংক্ষিপ্ত

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তের দাবিতে সরব শিল্পী মহল। আর্টিস্ট ফোরামের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক তারকা রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গেলেন..

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকালমৃত্যুকে কেন্দ্র করে তদন্তের দাবিতে সরব হল শিল্পী মহল। শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল, অভিনেতার মৃত্যুর সঠিক বিচার চেয়ে এফআইআর দায়ের করা হবে। সেই ঘোষণা মতোই শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন একাধিক তারকা।

থানায় পৌঁছনোর মধ্যে ছিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ আরও অনেকে। তাঁদের তরফে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়। এদিন থানায় উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যু হয় রাহুলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমুদ্রের জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।

অভিযোগ, লীনা গঙ্গোপাধ্যায়-এর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পুলিশের কোনও অনুমতি ছাড়াই ওই এলাকায় শুটিং করছিল। এই তথ্য সামনে আসার পর থেকেই প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই টলিউডের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের শাস্তির দাবি তুলেছে। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ ও দায় নির্ধারণে সঠিক তদন্তের দাবিই এখন মুখ্য হয়ে উঠেছে।

আসছে বিস্তারিত....

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Parineeti Chopra: স্বামীর পদাবনতি! ‘চুপ করানো হয়েছে, হারিনি’ ভিডিও শেয়ার করে পাশে দাঁড়ালেন পরিণীতি
Rahul Arunoday Banerjee: প্রযোজনা সংস্থার উত্তর সন্তোষজনক নয়, শনিবার FIR করতে চলেছে আর্টিস ফোরাম