Rahul Arundoy Banerjee Death News: না ফেরার দেশে ‘চিরদিনই তুমি যে আমার’-এর জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু রাহুলের। অভিনেতার অকাল প্রয়াণের দিনে ফিরে দেখুন রাহুলের প্রথম ছবির সাফল্য
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ব্লকবাস্টার সিনেমা চিরদিনই তুমি যে আমার
রবিবার সন্ধ্যাবেলা আচমকাই খবরটা আসে। তালসারির সমুদ্রে ডুবে মারা গিয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার আচমকা প্রয়াণে একদিকে যেমন শোকস্তব্ধ টলিপাড়া। তেমনই প্রিয় অভিনেতার মৃত্যুর খবর যেন কিছুতেই মানতে পারছেন না তার অনুরাগী-কলাকুশলীরা। জানেন কোন সিনেমা থেকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দর্শকদের কাছে রাহুল হিসেবে পরিচিতি পেল? তার প্রথম সিনেমার ব্যবসায়িক সাফল্য কতটা ছিলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
26
রাহুল-প্রিয়াঙ্কা জুটির হিট সিনেমা চিরদিনই তুমি যে আমার
রাজ চক্রবর্তীর পরিচালনায় ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি চিরদিনই তুমি যে আমার। সেই বছরই রাজের হাত ধরে টলিউডে প্রথম পা রাখেন রাহুল বন্দ্যোপাধ্যায়। জুটি বাঁধেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। তারপর ৪৩ বছরের এই প্রয়াত অভিনেতাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমা-সিরিয়াল-ওটিটি, পডকাস্ট সবকিছুতেই সমান দাপটের সঙ্গে রাজ করে গিয়েছেন অভিনেতা।
36
চিরদিনই তুমি যে আমার-এর সাফল্য
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিনই তুমি যে আমার' সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অন্যতম সফল এবং মাইলফলক সৃষ্টিকারী সিনেমা। এর আয় এবং বক্স অফিস সাফল্য অনবদ্য। সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল আনুমানিক ১ কোটি থেকে ১.২৫ কোটি টাকা। বক্স অফিসে এটি দুর্দান্ত সাফল্য পায় এবং প্রায় ৯ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে। এবং এটি একটি 'অল টাইম ব্লকবাস্টার' হিসেবে বিবেচিত। সেই সময়ে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে করা কোনও সিনেমার পক্ষে এটি ছিল অভাবনীয় সাফল্য।
সিনেমাটি প্রেক্ষাগৃহে টানা ২৫ সপ্তাহ (সিলভার জুবিলি) চলেছিল।: এই সিনেমার মাধ্যমেই রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং রাতারাতি তারকা হয়ে ওঠেন। যা বর্তমান সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে বিরল। তারপর নানা ওঠাপড়া টানাপোড়েনের মধ্যে দিয়ে ঘর বাঁধেন রাহুল-প্রিয়াঙ্কা। তাদের একটি সন্তানও রয়েছে।
56
সিনেমার গানের গায়ক কে কে ছিলেন?
জিৎ গাঙ্গুলীর সুরে সিনেমার গানগুলো (যেমন: 'পিয়া রে পিয়া রে') ব্যাপক জনপ্রিয়তা পায়, যা সিনেমার বাণিজ্যিক সাফল্যে বড় অবদান রেখেছিল। এমনকি এই সিনেমার পিয়া রে গানের গায়ক ছিলেন জুবিন গর্গ। দুর্ভাগ্যবশত অসমের এই গায়কও গত ছয়মাস আগে না ফেরার দেশে চলে গিয়েছেন। মাত্র ছয়মাসের ব্যবধানে নায়কও না ফেরার দেশে।
66
ভেঙে গেল চিরদিনই তুমি যে আমার জুটি
এটি মূলত ২০০৪ সালের তামিল সিনেমা 'Kaadhal'-এর অফিশিয়াল রিমেক ছিল। এই সিনেমাটি পরিচালক রাজ চক্রবর্তীকে টলিউডের অন্যতম প্রথম সারির বাণিজ্যিক পরিচালকের তালিকায় প্রতিষ্ঠিত করেছিল। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে তার ব্লকবাস্টার সিনেমা চিরদিনই তুমি যে আমার জুটি ভেঙে গেল চিরদিনের মতোন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.