- Home
- World News
- International News
- Nepal: দেশে থাকবে না ঔপনিবেশিক- আভিজাত্যের তকমা, বালেনের হাতে ক্ষমতা যেতেই 'নেপাল রি-সেটের' বার্তা
Nepal: দেশে থাকবে না ঔপনিবেশিক- আভিজাত্যের তকমা, বালেনের হাতে ক্ষমতা যেতেই 'নেপাল রি-সেটের' বার্তা
Nepal New Prime Minister Balendra Shah: অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে নেপালের দায়িত্ব নিতেই ফুলফর্মে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র বালেন শাহ। এবার নেপালের ছাত্র রাজনীতি থেকে শুরু করে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে জোর তার। কী বলছেন তিনি?

নেপালের দায়িত্ব নিয়ে
মাত্র ৩৫ বছরে নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন সর্বকনিষ্ঠ নেতা বালেন্দ্র বালেন শাহ। নেপালবাসীর দায়িত্ব গ্রহণের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই নেপালের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি। শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে ছাত্র রাজনীতি। কাঠমান্ডুকে ফের বিশ্বমানচিত্রে স্বমহিমায় ফিরিয়ে দিতে কয়েক দফা নির্দেশিকা জারি করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর দিয়েছেন আরও।
বালেনের নেপালের ছাত্র রাজনীতি নিয়ে নয়া ঘোষণা নাগরিকদের জন্য
নেপালের রাজনীতিতে এবার ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ বা নিষিদ্ধ ঘোষণা করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন শাহ। সূত্রের খবর, বালেন শাহ সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সরকারি-বেসরকারি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হবে ছাত্রী রাজনীতি (Student Politics)। তবে তার পরিবর্তে ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ‘ভয়েস অফ স্টুডেন্টস’-এর মতো সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ পর্ষদ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নেপালের শিক্ষাব্যাবস্থায় পরিবর্তনের ডাক
গতানুগতিক শিক্ষাধারা নয়। বরং নেপালি ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার মানোন্নয়নে আরও জোর দিলেন বালেন সরকার (Balendra Shah Govt In Nepal)। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা প্রতিটি স্তরেই পড়াশোনার পরিকাঠামোয় আমূল বদল আনতে বৈপ্লবিক সিদ্ধান্ত শাহ সরকারের। এরমধ্যে উল্লেখযোগ্য হল-আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরণের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হচ্ছে। প্রথাগত পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে আনা হচ্ছে বিকল্প মূল্যায়ন পদ্ধতি, যা শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে সাহায্য করবে।
ইংরেজি শিক্ষামাধ্যমের বিদ্যালয়গুলিতে নাম বদলের নির্দেশ
নেপালের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নজর কেড়েছে তা হলো- বর্তমান শিক্ষা ব্যবস্থায় ঔপনিবেশিক প্রভাবমুক্ত করার সিদ্ধান্ত। আর তার প্রথম ধাপ হল যে, নেপালের সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলগুলির নাম পরিবর্তন করার নোটিশ জারি। কারণ, ঔপনিবেশিক এবং আভিজাত্যের তকমা ঝেড়ে ফেলতে অক্সফোর্ড, পেন্টাগন, সেন্ট জোসেফ বা সেন্ট জেভিয়ার্সের মতো বিদেশি নামধারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বছরের মধ্যেই দেশীয় বা মৌলিক নাম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপগুলো শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং পড়ুয়াদের শেকড়মুখী করে তুলবে।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে আরও জোর বালেন শাহ সরকারের
এখানেই শেষ নয়। ভারত সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতিতেও জোর দিয়েছেন তিনি। ভারত-নেপাল সম্পর্কে মৈত্রীর ডাক বালেন সরকারের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে একযোগে আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে কাজ করার বার্তাও দিয়েছেন বালেন শাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার বার্তা বিনিময়ে বালেন শাহ এক ইতিবাচক সঙ্কেত দিয়েছেন। যদিও শাহ তাঁর ভারত-বিদ্বেষী মনোভাবের (India hawk) জন্য পরিচিত। তবুও মোদীর অভিনন্দন বার্তার উত্তরে তিনি দিল্লির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
#WATCH | Delhi | MEA spokesperson Randhir Jaiswal says, "The Prime Minister of Nepal was sworn in today. Our ambassador attended it. Our PM also extended his congratulations to him. He conveyed that India very much looks forward to work with him..." pic.twitter.com/n409Vu2FTB
— ANI (@ANI) March 27, 2026
Thank you, PM @narendramodi for your kind words and warm wishes. I am eager to work closely with you to advance the multifaceted relations between our two countries for the common prosperity of our people. https://t.co/0YWdh8Jj36
— PMO (@PM_nepal_) March 28, 2026

