Rahul Banerjee: ঠিক কী কারণে রাহুলের মৃত্যু? জানতে নিরপেক্ষ আর পূর্ণাঙ্গ তদন্তের দাবি

Published : Mar 30, 2026, 09:54 AM IST
Rahul Banerjee Rahul Arunoday Banerjee Death mystery solved  Artists Demand Investigation

সংক্ষিপ্ত

Rahul Arunoday Banerjee: রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। আর সেই কারণেই তাঁর মৃত্যুর পূর্ণাঙ্গ আর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর সহশিল্পী আর টালিগঞ্জের কলাকুশলীরা। 

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পরে কেটে গেছে ১২ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও স্পষ্ট নয় ঠিক কী কারণে তিনি তালসারির সমুদ্রে নেমেছিলেন। তাঁর মৃত্যু নিয়ে সহশিল্পীদের অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। আর সেই কারণেই রহস্য উদঘাটনে পুলিশি তদন্তের দাবিও উঠেছে। আপাত শান্ত তালসারির সমুদ্র। সমুদ্র বললেও ভুল হয়। এটি একটি খাড়ি। যাইহোক, শ্যুটিং-এ ঠিক কী কী হয়েছিল, তারপরবর্তী পরিস্থিতি কী ছিল - তা নিয়েই রহস্য দানা বাঁধছে।

রাহুলের দেহ আজ পরিবারের হাতে দেওয়া হব

মৃত্যুর পরেই রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের দেহ রাখা হয়েছিল কাঁথি হাসপাতালে। সেই হাসপাতালের মর্গেই রাহুলের ময়নাতদন্ত। তারপরই দেহ তুলে দেওয়া হবে রাহুল বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের হাতে। জল থেকে রাহুলকে উদ্ধারের পর প্রথম দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের সহকর্মী থেকে শুরু করে টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাধিক কলাকুশলীরা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্য়ুর নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন।

রুপসা গুহ

টালিগঞ্জের পরিচিত মুখ রুপসা গুহ। তিনি ঘনিষ্ট মহলে জানিয়েছেন, রাহুলের মৃত্যুর খবর প্রথমে শুনে তিনি বিশ্বাস করতে পারননি। সোশ্য়াল মিডিয়ায় রুপসা লিখেছেন, 'ও কি নৌকা থেকে পড়ে গিয়েছিল না কি হাঁটতে হাঁটতে আরও গভীর সমুদ্র স্রোত তলিয়ে গিয়েছিল, ড্রোন শটের জন্য শুটিং চলাকালীন, এটাই আমার একমাত্র প্রশ্ন ???

There seems to be no clarity.

We want clarity !!!'

সুদীপ্তা চক্রবর্তী

গতকাল, রবিবার রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পরেই তাঁর দীর্ঘ দিনের সহঅভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তিনিও জানিয়েছেন, রাহুলের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না।

রূপাঞ্জনা মিত্র

পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামকে নিশানা করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনিও রাহুল অরুনোদয় বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে টালিগঞ্জের শিল্পিদের মধ্যে জনমত তৈরির আবেদনও জানিয়েছেন।

মৃত্য়ু নিয়ে ধোঁয়াশা

রাহুলের মৃত্যু নিয়ে ঘটনাস্থলে যারা ছিলেন তাদের একেকজনের একেক রকম প্রতিক্রিয়া। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী গতকালই বলেন, শ্যুটিং শেষে জলে নামেন রাহুল। তিনি বলেন, 'হয় ও সাঁতার জানে না। নয়তো কোনও ভাবে আটকে পড়েছিলেন। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে বলে রাহুল দা ডুবে যাচ্ছে।' সেই সময়ই তড়িঘড়ি উদ্ধার করা হয়। তখনও রাহুল বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাহুলের।

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পরে ১২ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও স্পষ্ট নয় কেন তিনি জলে নেমেছিলেন। যদিও লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, শ্যুটিং-এ গভীর জলে নামার কোনও দৃশ্য ছিল না। অনেকেই আবার বলছেন,শ্যুটিং শেষে রাহুল জলে নেমেছিলেন। কিন্তু কেন? ভর সন্ধ্য়াবেলায় কেন রাহুল জলে নামেন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তাঁর সহ-শিল্পী আর অনুগামীরা।

 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Arunodya Banerjee: সমুদ্রে হারিয়ে গেলেন অভিনেতা রাহুল! পুত্র সহজকে লেখা শেষ আবেগঘন চিঠিতে কী লিখেছিলেন অভিনেতা?
Rahul Arunaday Banerjee: রাহুলের বাড়ির সামনে থিকথিক করছিল ভিড়! একে একে আসছিলেন সহকর্মীরা, কী বললেন প্রতিবেসীরা?