
বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee ) , আসল নাম অরুণোদয় বন্দ্যোপাধ্যায) আর নেই। রবিবার, ২৯ মার্চ ২০২৬ তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
অভিনয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল শৈশব থেকেই। মাত্র তিন বছর বয়সে বাবার থিয়েটার দলে মঞ্চে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ‘বিজয়গড় আত্মপ্রকাশ’ নাট্যদলের পরিচালক। জীবনে প্রায় ৪৫০টিরও বেশি মঞ্চনাটকে অভিনয় করেছেন রাহুল।
বড় পর্দায় তাঁর উত্থান ঘটে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন Pপ্রিয়াঙ্কা সরকার। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
পরবর্তীতে তিনি ‘লাভ সার্কাস’, ‘শোনো মন বলি তোমায়’ এবং ‘পতি পরমেশ্বর’-সহ একাধিক ছবিতে অভিনয় করেন। টেলিভিশনেও তিনি সমানভাবে সফল ছিলেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’-তে আদিত্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। এছাড়াও ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একাধিক পুরস্কার। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে আনন্দলোক পুরস্কার লাভ করেন।
ব্যক্তিগত জীবনে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, নাম সহজ বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ২০২৩ সালে পুনরায় একত্রে বসবাস শুরু করেন।
রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে বাংলা বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.