রাহুল ভাটের জন্ম ১৯৮২ সালের ২৪ জানুয়ারি। তাঁর বাবা পরিচালক মহেশ ভাট এবং মা কিরণ ভাট, যাঁর আগের নাম ছিল লরেন ব্রাইট। সম্পর্কে তিনি অভিনেত্রী ও পরিচালক পূজা ভাটের ছোট ভাই এবং বলিউড তারকা আলিয়া ভাটের সৎ ভাই।
পরিবারের বাকিদের মতো সিনেমার জগতে কেরিয়ার না গড়ে রাহুল অন্য পথ বেছে নেন। তিনি অভিনয় জগতে অল্প সময়ের জন্য এলেও, ফিটনেস ট্রেনার হিসেবেই বেশি পরিচিতি পান। তবে ভাট পরিবারের সদস্য হওয়ায় ছোট থেকেই তিনি প্রচারের আলোয় ছিলেন।
২০১০ সালে সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো 'বিগ বস ৪'-এও তাঁকে দেখা গিয়েছিল, যা তাঁকে আরও পরিচিতি দেয়।