
বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিক রাজ বব্বর তাঁর প্রয়াত স্ত্রী তথা প্রখ্যাত অভিনেত্রী স্মিতা পাতিলকে তাঁর ৭১তম জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। স্মিতার অসাধারণ প্রতিভা, আন্তরিকতা এবং ভারতীয় সিনেমায় তাঁর রেখে যাওয়া গভীর প্রভাবের কথা এদিন উঠে আসে রাজের কথায়।
রাজ শনিবার নিজের ইনস্টাগ্রামে স্মিতার একটি ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানান। ১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে মারা যান এই গুণী অভিনেত্রী। স্মিতাকে 'বিরল সংবেদনশীল' একজন শিল্পী হিসেবে উল্লেখ করে রাজ জানান, পর্দায় প্রতিটি চরিত্রকে কীভাবে এক অন্য মাত্রা দিতেন তিনি।
রাজ লিখেছেন, "স্মিতার মধ্যে এক অদ্ভুত সংবেদনশীলতা ছিল। ওর পথচলা খুব অল্প সময়ের হলেও, ওর শিল্পসত্তা এক গভীর ছাপ রেখে গেছে। ও শুধু চরিত্রগুলোতে অভিনয় করত না, সেগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করত।"
Smita had a rare sensitivity. Though her journey was tragically brief, her artistry left an indelible imprint. She didn’t merely portray characters - she breathed life into their very souls.
I miss her. Her warmth, her extraordinary talent, and everything that made her so special.
Remembering Smita Patil on her birth anniversary. Her legacy continues to inspire, move, and resonate across generations.
Artists leave this world when they are called - but Smita left behind a part of herself in every heart she touched.
— Raj Babbar (@RajBabbar23) October 17, 2026
স্ত্রীকে যে তিনি কতটা মিস করেন, সে কথাও গোপন করেননি রাজ। জন্মবার্ষিকীতে স্মিতার আন্তরিকতা আর 'অসাধারণ প্রতিভা'র কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তিনি আরও লেখেন, "আমি ওকে খুব মিস করি। ওর আন্তরিকতা, অসাধারণ প্রতিভা আর যে বিষয়গুলো ওকে এতটা স্পেশাল করে তুলেছিল, সব কিছুই মিস করি। জন্মবার্ষিকীতে স্মিতা পাতিলকে স্মরণ করছি। ওর কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।"
রাজ জানান, স্মিতার কাজ আর তাঁর ছোঁয়া পাওয়া মানুষদের মাধ্যমেই তিনি আজও বেঁচে আছেন। শিল্পীরা শারীরিকভাবে চলে গেলেও, তাঁদের কাজের মধ্যে দিয়ে দর্শকদের মনে তাঁরা চিরকাল থেকে যান।
তাঁর কথায়, "ডাক এলে শিল্পীদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়। কিন্তু স্মিতা যাঁদের হৃদয় ছুঁয়ে গেছে, তাঁদের সবার মধ্যেই নিজের একটা অংশ রেখে গেছে।"
স্মিতার মধ্যে এক অদ্ভুত সংবেদনশীলতা ছিল। ওর পথচলা খুব অল্প সময়ের হলেও, ওর শিল্পসত্তা এক গভীর ছাপ রেখে গেছে। ও শুধু চরিত্রগুলোতে অভিনয় করত না, সেগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করত। আমি ওকে খুব মিস করি। ওর আন্তরিকতা, অসাধারণ প্রতিভা আর যে বিষয়গুলো ওকে এতটা স্পেশাল করে তুলেছিল, সব কিছুই মিস করি। জন্মবার্ষিকীতে স্মিতা পাতিলকে স্মরণ করছি। ওর কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ডাক এলে শিল্পীদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়। কিন্তু স্মিতা যাঁদের হৃদয় ছুঁয়ে গেছে, তাঁদের সবার মধ্যেই নিজের একটা অংশ রেখে গেছে।
স্মিতা পাতিল ৭০ ও ৮০-এর দশকে ভারতের প্যারালাল বা সমান্তরাল সিনেমার অন্যতম প্রধান মুখ ছিলেন। 'মন্থন', 'বাজার', 'অর্ধ সত্য' এবং 'ওয়ারিশ'-এর মতো সিনেমায় তাঁর শক্তিশালী অভিনয় এবং জটিল চরিত্রগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা তাঁকে ভারতীয় সিনেমায় এক আলাদা জায়গা করে দিয়েছিল।
তাঁর এই সফল কেরিয়ার অবশ্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ছেলে প্রতীক বব্বরের জন্মের কয়েক সপ্তাহ পরেই, ১৯৮৬ সালের ডিসেম্বরে মারা যান তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র ৩১ বছর। স্মিতাকে ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদ্মশ্রী'-তে ভূষিত করা হয়েছিল।
তাঁর অভিনয় মৃত্যুর এত দশক পরেও সিনেমাপ্রেমীদের মনে আজও তরতাজা। ভারতে সমান্তরাল সিনেমা এবং বাস্তবধর্মী অভিনয়ের আলোচনায় তাঁর কাজ আজও সমান প্রাসঙ্গিক।
শের জং সিং পরিচালিত 'গলিওঁ কা বাদশা' ছিল তাঁর অভিনীত শেষ দিকের সিনেমাগুলোর মধ্যে অন্যতম। স্মিতা পাতিল ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন রাজ কুমার, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, পুনম ধিলোঁ, অরুণা ইরানি, রঞ্জিত, ড্যানি ডেনজংপা, ওম শিবপুরী এবং ইফতেখারের মতো তারকারা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.