- Home
- Entertainment
- Mimi Chakraborty Wedding Card: ছবিতে বর-কনের সঙ্গে আদরের পোষ্য, প্রকাশ্যে এল মিমির বিয়ের কার্ড
Mimi Chakraborty Wedding Card: ছবিতে বর-কনের সঙ্গে আদরের পোষ্য, প্রকাশ্যে এল মিমির বিয়ের কার্ড
অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের জল্পনা সত্যি করে অবশেষে প্রকাশ্যে এল বিয়ের কার্ড। আগামী ডিসেম্বরে কালিম্পংয়ে সিদ্ধার্থ দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। কার্ডে বর-কনের সঙ্গে মিমির তিন পোষ্যও বিশেষ স্থান পেয়েছে।

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া জুড়ে নানান গুঞ্জন শোনা গিয়েছে। তবে, এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন নায়িকা। এবার প্রকাশ্যে এল বিয়ের কার্ড।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ে করতে চলেছে মিমি। পাত্র এই ইন্ডাস্ট্রির কেই নন। শোনা গিয়েছিল, তাঁরা নাকি দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। সে যাই হোক এবার চার হাত এক হওয়ার পালা। ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন মিমি চক্রবর্তী। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত।
এবার চর্চার শীর্ষে মিমির বিয়ের কার্ড। কারণ হয়তো এই প্রথম বিয়ের কার্ডে বর-কনের সঙ্গে স্থান পেল তিন পোষ্য। মিমির জীবনের অত্যন্ত প্রিয় তাঁর সারমেয়। এ কথা সকলের জানা। এবার তারা সকলে স্থান পেল কার্ডের নকশায়।
জানা গিয়েছে, মিমির শিকড় যেহেতু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাই পাহাড়ের কোলে কালিম্পং-এ বসবে বিয়ের আসর। পাহাড়ে বিয়ের পর কলকাতায় ফিরে একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন হবে।
জানা যাচ্ছে, নভেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে আর ডিসেম্বরে অগ্নিসাক্ষী করে সাত পাঁকে বাঁধা পড়বে মিমি ও সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখে কুলুপ। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিও নাকি চলছে জোরকদমে। এদিকে ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর স্টোর থেকেও বেরোত দেখা গিয়েছে মিমিকে। সব মিলিয়ে প্রস্তুতি পর্ব চলছে জোড় কদমে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

