বর্ষশেষেও চমক, রাণু ম্যাজিক এবার গুগলেও

Published : Dec 20, 2019, 05:01 PM ISTUpdated : Dec 20, 2019, 05:03 PM IST
বর্ষশেষেও চমক, রাণু ম্যাজিক এবার গুগলেও

সংক্ষিপ্ত

বিরাট কোহলিকে এবার টক্কর দিচ্ছেন রাণু নেটদুনিয়ার নয়া সেনসেশন রাণু মন্ডল রানাঘাটের রাণুই এবার গুগল সার্চের শীর্ষে নিজের জায়গা করে নিয়েছেন তার গাওয়া 'তেরি মেরি কাহানি' গানটি এ বছরের সেরা গানের তালিকাতেও রয়েছে

রাণু মানেই নয়া ম্যাজিক। অনেকেই হয়তো ভাবছেন রাণু তো গান গায় ও আবার ম্যাজিক দেখাবে কী করে। বিষয়টি ম্যাজিকই বটে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। রাণু মানেই হিটের সংজ্ঞা। রাতারাতি সেনসেশন হওয়া  রানাঘাটের রাণুই এবার গুগল সার্চের শীর্ষে নিজের জায়গা করে নিয়েছেন।  গুগল ইন্ডিয়ার একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, বিরাট কোহলিকে এবার টক্কর দিচ্ছেন রাণু। গুগল সার্চে প্রথমেই উঠে এসেছে তার নাম। 

আরও পড়ুন-৩-এ তৈমুর, ভাইয়ের জন্মদিনে মাতলেন ২১ বছরের বড় দিদি সারা...

নেটদুনিয়ার নয়া সেনসেশন রাণু মন্ডল।  সোশ্যাল মিডিয়ায় খুললেই তাকে নিয়ে কিছু না কিছু চলতেই থাকে। রানাগাট স্টেশন থেকে সোজা পাড়ি সুদূর মুম্বাইয়ে। হিমেশ রেশামিয়ার সঙ্গে গান গেয়েও রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন রাণু। শুধু গানেই থেমে থাকেননি তিনি। এর পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শো- তেও তিনি আসর কাঁপিয়েছেন রাণু।

আরও পড়ুন-চুম্বনে মত্ত মাহিরা-পারস, বিগবসের ঘর থেকে ভাইরাল হল ভিডিও...

কিছুদিন আগে থেকেই তাকে নিয়ে জোর সমালোচনা চলছিল। তার ব্যবহারে হঠাৎ পরিবর্তনে অনেকেই একটু চমকে গিয়েছিলেন। আবার কিছুদিন আগেও মেক আপ নিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন রাণু। সমালোচনা যতই চলুক না কেন তিনি যেন রাতারাতি স্টার হয়ে গেছেন। একটা মাত্র গানই যেন তাকে এই তকমা দিয়েছে। তার গাওয়া 'তেরি মেরি কাহানি' গানটি এ বছরের সেরা গানের তালিকাতেও রয়েছে।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা