নাচের মঞ্চে এবার ভারত বনাম পাকিস্তান, প্রতিনিধিত্বে থাকছেন বরুণ-শ্রদ্ধা

Published : Dec 19, 2019, 06:53 PM IST
নাচের মঞ্চে এবার ভারত বনাম পাকিস্তান, প্রতিনিধিত্বে থাকছেন বরুণ-শ্রদ্ধা

সংক্ষিপ্ত

ডান্স ফ্লোরে এবার ভারত-পাক যুদ্ধ নয়া প্লটে গল্প সাজালেন রেমো মুক্তি পেল স্ট্রিট ডান্সার থ্রিডি-র ট্রেলার নয়া লুকে ধরা দিলেন বরুণ-শ্রদ্ধা

ক্রিকেটের ময়দানে ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। খেলার হারজিতের আসরে নেমে পড়েন প্রতিটি মানুষ। এযেন এক ভিন্ন স্বাদের আমেজ। এবার সেই টিপসকেই কাজে লাগিয়ে ছবি তৈরি করলেন রেমো ডিসুজা।  তবে পরিচালন যখন রেমো তখন যুদ্ধটা বাঁধে মাঠে ময়দানে নয়, যুদ্ধ বাঁধে স্টেজে। 

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় গণতন্ত্রের পাঠ, ছাত্রদের পাশে দাঁড়াতে সরব প্রিয়ঙ্কা

নাচের প্রতিযোগিতায় এবার নয়া মোড় নিয়ে বড় পর্দায় হাজির হতে চলেছে স্ট্রিট ডান্সার থ্রিডি ছবি। এই ছবির মধ্যে দিয়ে কোথাও যেন সেই ভারত বনাম পাক ম্যাচের স্বাদই দেবেন পরিচালক। যদিও ট্রেলারের শেষে থাকে অন্য ইঙ্গিত। সেখানে কোথাও গিয়ে যেন শেষ অংশে সম্প্রিতির কথাই বলেন পরিচালক। তবে এই ছবিতে যে টক্কর হতে চলেছে আরও কড়া তা নিয়ে কোনও দ্বিমত নেই।  

ট্রেলারে এক বিশেষ অংশে নাচের স্টেপে নজর কাড়লেন নোরা ফাতেহি। বর্তমানে বিটাউনে তিনি হট ডান্সার। তাঁর একটি আইটেম ডান্সই একটি ছবির পরিচিতি হয়ে ওঠার জন্য যথেষ্ট। সেই অভিনেত্রীকেই এবার ডান্স ফ্লোরে প্রতিযোগিতায় নামালেন রেমো। আর মুখ্য ভুমিকাতে দেখা যাবে বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরকে। যদিও ছবির ট্রেলারে নাচের অংশ খুবই কম দেখা গেল। তবে ছবি ঘিরে বর্তমানে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Swastika Mukharjee: পরমব্রতর 'বিশ্ব রগড়ানি দিবস’ পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে! এবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
Mimi Chakraborty: রহস্য, ষড়যন্ত্র, প্রতিশোধ এবং নারীর লড়াই— সব মিলিয়ে এক অন্য রূপে দেখা যাবে মিমিকে! কবে আসছে পর্দায়?